এক্সপ্লোর

Election Result 2024: I.N.D.I.A জোটে বাড়ছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব? নির্বাচনের ফলে উঠছে প্রশ্ন

I.N.D.I.A Alliance: উপনির্বাচনে বাংলায় তৃণমূল থেকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি। সেখানে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস।

কলকাতা: শনিবার যে দুই রাজ্য়ের বিধানসভা ভোটের ফল ঘোষণা হল, তারমধ্য়ে ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে মহাজোট হয়েছে ঠিকই। তবে কংগ্রেস নয়, তার স্টিয়ারিং ছিল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে। মহারাষ্ট্রে আবার বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, ফের একবার তৃণমূলের কাছে পর্যুদস্তু হয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয়েছে, INDIA জোটে আঞ্চলিক দলগুলির গুরুত্ব কি এবার বাড়তে চলেছে? 

উপনির্বাচনে বাংলায় তৃণমূল থেকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি। সেখানে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু হয়েছে, INDIA জোটে আঞ্চলিক দলগুলির গুরুত্ব কি এবার বাড়তে চলেছে? শনিবার যে দুই রাজ্য়ের বিধানসভা ভোটের ফল ঘোষণা হল, তারমধ্য়ে ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে মহাজোট হয়েছে ঠিকই। তবে কংগ্রেস নয়, তার স্টিয়ারিং ছিল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে। জেল থেকে বেরিয়ে বিজেপিকে রুখে দিয়েছেন হেমন্ত সোরেন। অন্যদিকে, ফের একবার তৃণমূলের কাছে পর্যুদস্তু হয়েছে বিজেপি। সেখানে, মহারাষ্ট্রে কার্যত ধুয়েমুছে গেছে কংগ্রেসের নেতৃত্ব উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের NCP-র জোট মহাবিকাশ আঘাড়ী। এর আগে হরিয়ানাতেও বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে INDIA জোটে নিজেদের গুরুত্ব বাড়বে, এমনটাই মনে করছে জোড়াফুল শিবির।

উপনির্বাচনে বঙ্গে তৃণমূল ৬ এ ৬। শূন্য কংগ্রেস। ৮১ টি আসনের মধ্য়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, RJD এবং CPIML লিবারেশনের জোট পেয়েছে ৫৬টি আসন তারমধ্য়ে শুধুমাত্র কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। মহারাষ্ট্রে প্রায় ৭৫টি আসনে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে। তার মধ্য়ে বিজেপি জিতেছে ৬৫টিতে। মাত্র ১০টিতে জিতেছে কংগ্রেস। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্য়ান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে INDIA জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। যারা ব্যর্থ হচ্ছেন, তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন।''

এদিকে কংগ্রেসের এই ভরাডুবির পরিস্থিতিতে একমাত্র আশার আলো দেখিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী। ওয়েনাডে দাদার গতবারের মার্জিন ছাপিয়ে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জিতেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kunal Ghosh: উপনির্বাচনে ৬ কেন্দ্রে জামানত জব্দ বামেদের, গানের সুরে কটাক্ষ কুণালের

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget