এক্সপ্লোর

John Barla: "অহঙ্কারের জন্যই এই ফল", মাদারিহাটে বিজেপির হারের পর বিস্ফোরক জন বার্লা

Madarihat News: দলীয় নেতৃত্বের অহঙ্কারের জন্য মাদারিহাট বিধানসভা আসনটি হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।

মাদারিহাট: ৬টি বিধানসভার মধ্যে মাদারিহাটে জেতার বিষয়ে আশাবাদী ছিল বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন মাদারিহাটের প্রাক্তন বিধায়ক তথা আলিপুরদুয়ারে বর্তমান বিজেপি সাংসদ মনোজ টিগ্গাও। কিন্তু, শনিবার ফলাফল প্রকাশ পেলে দেখা যায়। ৬টি আসনেই ছক্কা হাঁকিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর বিজেপির হাতছাড়া হয়েছে মাদারিহাট (Madarihat)। সেখানে এই প্রথম ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠতে দেখা গেল আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ও বিজেপির বিক্ষুব্ধ নেতা জন বার্লাকে (John Barla)। দলীয় নেতৃত্বের অহঙ্কারের জন্যই মাদারিহাটে এই ফল হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সরাসরি বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে জন বার্লা বলেন, "কলকাতায় বসে দল চালালে এমনটাই তো হবে। ওখানে বসে সিলেকশন করে দিয়ে মনে করা হয়েছিল খুব সহজেই জয় আসবে। কিন্তু, তা তো হবে না। বাস্তবে তাই উল্টো ফল হয়েছে। চা বাগানের শ্রমিক নেতৃত্বকে গুরুত্বই দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বের অহঙ্কারের কারণেই এমন ফলাফল হল।" এর পাশাপাশি নাম না করে মনোজ টিগ্গা-কে "ওয়ান ম্যান আর্মি" বলেও কটাক্ষ করেন জন বার্লা। কিছুটা একই সুরে মন্তব্য করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "উপনির্বাচনের এই ফলাফল প্রত্যাশিতই ছিল। তবে মাদারিহাটে কিছুটা হলেও লড়াই হবে ভেবেছিলাম।" অন্যদিকে মনোজ টিগ্গা বলেন, "মাদারিহাটে সন্ত্রাস করে ভোটে জিতছে তৃণমূল। পুলিশ থেকে অর্থবল, সবই ছিল ওদের দিকে। তার মধ্য়েও আমরা ভালো লড়াই দিয়েছি।" 

জন বার্লার এই আক্রমণের জবাবে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকেও মুখ খুলতে দেখা যায়। এপ্রসঙ্গে তিনি বলেন,"সামান্য কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। আসলে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে। তাঁদের মনে হয়েছে যে ২০২৬ সালের আগে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে সরানো যাবে না। পাশাপাশি সব জায়গাতেই সন্ত্রাস করে ভোটে জিতেছে তৃণমূল।"

প্রসঙ্গত উল্লেখ্য, উপনির্বাচনের জন্য মাদারিহাটে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বেসুরো হয়ে উঠেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরাসরি মুখ খোলার পাশাপাশি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা গেছিল তাঁকে। এর ফলে কিছুটা হলেও চিন্তায় পড়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও জেতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন মাদারিহাটকে নিজের খাসতালুক মনে করা মনোজ টিগ্গা। জন বার্লা বিক্ষুদ্ধ হলেও বিজেপির মাদারিহাট জিততে কোনও অসুবিধা না বলে আচার-আচরণে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু, শনিবার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় মাদারিহাটে বিজেপির হারের পিছনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন দলের কাছে ব্রাত্য হয়ে যাওয়া জন বার্লাই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dilip Ghosh : ৬টি আসনেই তৃণমূলের জয়জয়কার, 'এটাই ছিল হওয়ার...আমি অন্তত জানতাম' বললেন দিলীপ

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget