এক্সপ্লোর

Makeup Artist Death: মেকআপ আর্টিস্ট সরস্বতী দাসের অস্বাভাবিক মৃত্যুতে কী বলছেন পরিবারের সদস্যরা?

প্রাণোবন্ত মেয়ে বছর আঠেরোর সরস্বতী দাসের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বারবার জানাচ্ছেন, তাঁরা কেউই এমন ঘটনা আন্দাজ করতে পারেননি।

সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বিনোদন জগতে। গত ১৪ দিনে তিন মডেল-অভিনেত্রীর রহস্যমৃত্যু হয়েছে। আর এবার গভীর রাতে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল মেকআপ আর্টিস্টের (Makeup Artist Death)। গতকাল গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত মেকআপ আর্টিস্টের নাম সরস্বতী দাস (Saraswati Das)। গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তারপরই এমন কাণ্ড ঘটতে পারে বলে। মেকআপের পাশাপাশি ফোটোশ্যুটের কাজও করতেন। 

কী বলছেন মৃতার পরিবারের সদস্যরা?

প্রাণোবন্ত মেয়ে বছর আঠেরোর সরস্বতী দাসের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বারবার জানাচ্ছেন, তাঁরা কেউই এমন ঘটনা আন্দাজ করতে পারেননি। মৃতার দিদা বলেন, 'আমি পাশের ঘরেই ছিলাম। গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে।' পরিবার সূত্রে খবর, দিদার বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন সরস্বতী। মৃতার মা কথা বলার মতো জায়গায় নেই। কাঁদতে কাঁদতে একটাই কথা তিনি বলছেন, 'জিজ্ঞাসা করেছিলাম, কারও সঙ্গে কি সম্পর্ক আছে? থাকলে বল। কিন্তু কিচ্ছু বলেনি। কাল বিকেলেও বেরলো। পছন্দের হলুদ জানা পরে গেল। আমাদের সঙ্গে কিথু শেয়ার করেনি। শুধু বলেছিল, নিজে বিয়ে করে নেব। কেরিয়ারে মন দিতে চাইত।' মৃতার মাসি জানাচ্ছেন, ভালো কাজ করতে চাইত সবসময়। তাহলে কী কারণে এই মৃত্যু? সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ? মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে আত্মহত্যা (Suicide) বলেই অনুমান করা হচ্ছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন - Top Entertainment News Today: এক ঝলকে বিনোদনের জগতের এক ডজন খবর

মৃতার পরিবার সূত্রে খবর, মেকআপ আর্টিস্টের কাজের পাশাপাশি করতেন নানা ভিডিও শ্যুটের কাজও। এছাড়াও প্রাইভেট টিউশনও করতেন। প্রাণবন্ত মেয়েটার যে হঠাত্‍ করে কী হলে ভেবে পাচ্ছেন না পরিজনরা। মেকআপ আর্টিস্ট সরস্বতী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget