এক্সপ্লোর

Birbhum News: অমিত শা-র পাল্টা সভা, অনুব্রতর গড়ে আজ ফিরহাদ

এই সভা থেকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি, লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপিকে ৩৫ আসনে জেতানোর আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বীরভূম: অনুব্রতর জেলায় আজ অমিত শা-র পাল্টা সভা করবেন ফিরহাদ হাকিম। সকাল ৯টায় সিউড়ির ইরিগেশন মাঠে সভা হবে। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে, সকাল সকাল সভার আয়োজন করা হয়েছে। আজ তৃণমূলের সভায় প্রধান বক্তা ২ জন, ফিরহাদ হাকিম ও পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সকাল থেকেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। এর আগে শুক্রবার সিউড়ির বেণীমাধব হাইস্কুলের মাঠে সভা করেন অমিত শা। এই সভা থেকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি, লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপিকে ৩৫ আসনে জেতানোর আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ পাল্টা সভায় ফিরহাদ কী বার্তা দেন, সেটাই দেখার। 

রবিবার সিউড়ির একই মাঠে অমিত শাহর পাল্টা সভা করে তৃণমূল। বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম। এ দিকে গত ১৪ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ঘিরে ছিল আটোসাঁটো নিরাপত্তাব্যবস্থা। লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন হলেও, পঞ্চায়েত ভোটের মুখে বাংলা সালের, শেষ দিনেই বাংলায় এলেন অমিত শাহ। সিউড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ঘিরে ছিল আটোসাঁটো নিরাপত্তাব্যবস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, তা লম্বায় ছিল ৪২ ফুট , চওড়ায় ৩০ ফুট এবং উচ্চতায় ১৫ ফুট মঞ্চের উপরে একটি ও সামনে দুটি হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল। সেগুলি ২০০ ফুট লম্বাও চওড়ায় ১২০ ফুট। মঞ্চস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিস্তরীয় নিরাপত্তায়, মঞ্চের একদম সামনে ছিল কম্যান্ডোরা। তারপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং একদম শেষে ছিল রাজ্য পুলিশ।

গরু পাচার মামলায় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। পাশাপাশি বালি, পাথর, কয়লা পাচারের অভিযোগেও জড়িয়েছে তাঁর জেলা বীরভূমের নাম। গত শুক্রবার সেই জেলায় দাঁড়িয়ে, পাচার ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ। পাল্টা জবাব দিতে দেরি করেনি বাংলার শাসক দলও। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে বীরভূমে এসে একাধিক কেন্দ্রীয় প্রকল্প না চালানোর জন্য় তৃণমূল সরকারকে নিশানা করেন অমিত শাহ। জবাবে তৃণমূল অবশ্য় সেই বকেয়া নিয়েই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। 

অনুব্রতহীন বীরভূমে, বিজেপি কর্মীদের উদ্দেশে শুক্রবার পঞ্চায়েত ভোটের ভোকাল টনিক দিয়ে গেলেন অমিত শাহ। সূত্রের খবর, দলের বৈঠকে তিনি বলেন, শাসক দল বাধা দিলে, জবাব দিতে হবে। আগামী বছরের লোকসভা ভোটে, বীরভূম কেন্দ্রে জয়ের জন্য়ও সবাইকে ঝাঁপাতে নির্দেশ দেন অমিত শাহ। তৃণমূল অবশ্য় এসবে কোনও গুরুত্ব দিচ্ছে না।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget