এক্সপ্লোর

Firhad Hakim: 'উনি আমাদের ভগবান', ফিরহাদের বাড়িতে সিবিআই, বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

CBI at Firhad Hakim House: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আসে সিবিআই। মেয়রের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগী এবং স্থানীয়রা। 

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। চেতলায় (Chetla) পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিতেই এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, পুরসভার গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই।                                                                                 

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আসে সিবিআই। চেতলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে তল্লাশি সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে সূত্রের খবর।  সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই। এরপরই মেয়রের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগী এবং স্থানীয়রা। 

মেয়রের বাড়ির সামনে উপস্থিত স্থানীয়দের এক জন বলেন, 'আমরা কোনও দলের সমর্থক নই। আমরা স্থানীয় মানুষ। আমরা প্রতিবেশী হিসেবে এখানে এসেছি। উনি হচ্ছেন আমাদের ভগবান। ওঁকে সবসময়ই হেনস্থা করারা চেষ্টা করা হয় তো, সেই কারণেই আমরা ছুটে এসেছি। আমরা কোনও কর্মী নই।'

ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে মন্ত্রীর বাড়ির সামনে। উপস্থিত এক বাসিন্দা বলেন, 'যখন তখন ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। কোনও সময়ই কিছু পাওয়া যায়নি।' 

সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে এক স্থানীয়ের অভিযোগ, 'শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন সিবিআই যাচ্ছে না? অথচ ফিরহাদ হাকিমের বাড়িতে দু'বার সিবিআই এল। অমিত শাহর ছেলে তো কোটি কোটি টাকার মালিক। সেখানে কেন সিবিআই যাচ্ছে না। এগুলো সব বিজেপির পরিকল্পনা'। 

আরও পড়ুন, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, মদন মিত্রের বাড়িতেও পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

এর আগে ৫ সেপ্টেম্বর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রীর বাড়িতে উনিশ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এছাড়াও আরও ৯ জনের বাড়ি এবং চারটি পুরসভাতেও ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তালিকায় ছিল কামারহাটি, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, মধ্যমগ্রাম পুরসভা। শুধু পুরসভাই নয়, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আইএএস, পুরকর্মীর বাড়িতেও তল্লাশি চালান ইডির তদন্তকারীরা।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget