এক্সপ্লোর

Firhad Hakim on Anish Khan Home Chaos : 'বনের বাঘকে দেখলে কখনও দূর থেকে কুকুর-হায়নারা হাউমাউ করে' আনিসের বাড়িতে ঢুকতে বাধা প্রসঙ্গে ফিরহাদ

Anish Khan Death Update : সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যে প্রসঙ্গে বলেছেন, 'লাশ কিনতে গেছেন মুখ্যমন্ত্রী, তাই বাবাকে কিনতে গেলেন ফিরহাদ।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : আনিস খানের (Anish Khan death update) বাড়িতে ঢুকতে গিয়ে পড়েছিলেন প্রবল বাধার মুখে। গ্রামবাসীরা ফিরহাদ হাকিমের (firhad hakim) গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন, যার পাল্টা বহিরাগতদের বিক্ষোভ বলার পর এদিন কড়া সুরে সমালোচনা শানালেন রাজ্যের মন্ত্রী। কলকাতা পুরসভায় টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'দু’চারটে চ্যাংরা আব্বাসের মিটিং থেকে ফিরছিল, তারা হইহই করছিল। অনেক সময় দেখা যায়, যে বাঘ ঘুরছে বনের কুকুর বা হায়না দূর থেকে হাউহাউ করছে। তাতে কি বাঘ ভয় পায়! এগুলো ইগনোর করতে হয়, আমিও ইগনোর করেছি।' 

আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। এই প্রেক্ষাপটে, আনিস খান হত্যাকাণ্ডে, সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস। আনিস খানের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে শনিবার উলুবেড়িয়া থেকে বাউড়িয়া পর্যন্ত মিছিল করেন অধীর চৌধুরীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'মুখ্যমন্ত্রীকে বলব, যদি সততা থাকে, আনিস তদন্তে আপনি নিজে CBI’কে ডাকুন। আর রামপুরহাটে আমরা মনে করি, বিচারবিভাগীয় সিবিআই তদন্ত করতে হবে। আমরা আনিসকাণ্ড এখানেই ছাড়ব না। দরকার হলে, দিল্লিতে ধরনা দেব। জাতীয় মানবাধিকার কমিশনে যাব। পার্লামেন্টে সরব হব।'

আর্থিক সহায়তা নিয়ে রাজনৈতিক তরজা

শুক্রবার আর্থিক সাহায্য নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা। তা নিয়েও আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আনিস খানের সালেম খান গতকাল বলেছিলেন, 'রামপুরহাটে কী করল? আমাকেও পাঁচ লক্ষ টাকা ও দু’টো চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল। না বলে দিয়েছি। মাথা উঁচু করে বাঁচতে চাই। মাথা উঁচু করে কেস চালাতে চাই'।

(আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা )

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যে প্রসঙ্গে বলেছেন, 'লাশ কিনতে গেছেন মুখ্যমন্ত্রী, তাই বাবাকে কিনতে গেলেন ফিরহাদ, গ্রামের লোক-পরিবার বুঝিয়ে দিয়েছে, উৎসবের নামে পোশাক বদল করলে, সেই অনুযায়ী সবাই পিছন পিছন চলবে এরকম নয়'। চলতে থাকা বিতর্ক নিয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমর পাল্টা, 'আন ন্যাচারাল ডেথে অনেকেই মারা গেছে, তাঁদের অনেককে সরকারের তরফে স্পেশাল ক্যাবিনেট করে চাকরি দিয়েছি, উনি যখন চান না কোনও ব্যাপার নেই, তবে কেনাকাটির কোনও বিষয় নেই'।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন- 'গো ব্যাক' স্লোগান, আমতায় গ্রামবাসীদের বিক্ষোভে আনিস খানের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget