এক্সপ্লোর

Siliguri News:রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বিদেশি নোট, হদিশ পেলেন ট্র্যাফিক পুলিশ! কোথাকার ঘটনা জানেন?

Foreign Currency Found On Siliguri Road:বিদেশি নোট, তাও আবার রাস্তায়! এমনই ঘটনার সাক্ষী রইল শিলিগুড়ি। রাস্তা থেকে বিদেশি নোট কুড়িয়ে পেলেন ট্র্যাফিক পুলিশ। বিধান মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। 

সনৎ ঝা, শিলিগুড়ি: বিদেশি নোট (siliguri foreign currency news), তাও আবার রাস্তায়! এমনই ঘটনার সাক্ষী রইল শিলিগুড়ি। রাস্তা থেকে বিদেশি নোট কুড়িয়ে পেলেন ট্র্যাফিক পুলিশ। বিধান মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। 

কী জানা গেল?
প্রত্যেক দিনের মতো এদিনও বাকি সহকর্মীদের সঙ্গে কাজে ব্যস্ত ছিলেন শিলিগুড়ি ট্র্য়াফিক পুলিশের এএসআই খলিরুল মহম্মদ। হঠাৎ নজরে আসে, রাস্তার পাশে টাকার মতো কিছু একটা পড়ে রয়েছে। সামনে যেতে বুঝতে পারেন, একতারা বিদেশি নোট পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, রাস্তার যেখানে নোটগুলি পড়ে ছিল, তার সামনে একটি বন্ধ চায়ের দোকান ছিল। একটু খুঁটিয়ে দেখতেই বোঝা যায়, ৫০ টাকার ২৬টি নোট এবং হাজার টাকার ৭টি নোট রয়েছে সেখানে। তবে নোটগুলি কোন দেশের, সেটি এখনও পর্যন্ত বোঝা যায়নি। নোটগুলি বাজেয়াপ্ত করে পানিট্যাংকি ফাঁড়ির হাতে হস্তান্তর করেন ট্র্যাফিক পুলিশের এএসআই খলিরুল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই রাজ্যে জাল নোট বাজেয়াপ্ত হওয়ার ঘটনা বেনজির নয়।গত জুলাইয়েই যেমন, মালদার দু'টি আলাদা জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ধৃতেরা প্রত্যেকে জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় কালিয়াচক থেকে।

আর যেখানে...
গত বছর সেপ্টেম্বরে, কলকাতা বিমানবন্দরে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনা হইচই ফেলে দেয়। সে বার বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল কাস্টমস যা দেখে চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের। জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির। চেকিং করার সময় গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তাঁর ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। খামগুলি খুললে দেখা যায়, খামের মধ্যে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা রয়েছে। এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে।
শিলিগুড়ির ঘটনাতেও যে প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে, তা হল কোথা থেকে এসেছিল ওই বিদেশি নোটের তাড়া?

আরও পড়ুন:'কাঁহাতক দলকে ডিফেন্ড করবেন, কাজ কঠিন হয়ে যাচ্ছে', বিস্ফোরক কুণাল

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget