এক্সপ্লোর

Gangasagar Mela: গঙ্গাসাগরে শাহি স্নানে 'কুয়াশা' বিপত্তি, মুড়িগঙ্গা নদীতে বন্ধ ভেসেল

Gangasagar Mela 2024: মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইট ভিড়ে ঠাসা

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে মধ্যরাত থেকে সাগরমেলায় (Gangasagar Mela) শুরু হল মকর সংক্রান্তির (Makar Sankranti) শাহি স্নান। শাহি স্নানের মধ্যে আবারও ঘন কুয়াশার জেরে বিপত্তি।   

কুয়াশায় ছেয়ে গেছে গোটা গঙ্গাসাগর। কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সবরকম যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ বাস, ভেসেল ও লঞ্চ পরিষেবা। মুড়িগঙ্গা নদীতে বন্ধ ভেসেল। নামখানা পয়েন্টে বন্ধ লঞ্চ পরিষেবা। সাগরমেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বন্ধ বাস পরিষেবা। কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু হবে। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা।

মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইট ভিড়ে ঠাসা।  আজ দিনভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে। এদিকে, বাস, লঞ্চ ও ভেসেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা।                                                       

অন্যদিকে, ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান। গতকাল রাত ১২টা পর্যন্ত ৪১টি উড়ান বাতিল হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়েছে। চরম হয়রানির শিকার বিমান যাত্রীরা। কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, আজ মকর সংক্রান্তি, মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে ভিড়

এদিকে, আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য়স্নানের  উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯টা ১৩। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই গতকাল মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। চলবে আজ রাত ১২টা ১৩ পর্যন্ত। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Embed widget