এক্সপ্লোর

Gardenreach Money Case: 'ব্যাগ নিয়ে এসেছি, যদি কিছু পাই', ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার হতেই কৌতূহলী মানুষের ভিড়

Gardenreach Case: একেবারেই সাদামাটা ছাপোষা একটা বাড়ি, কিন্তু গোটা রাজ্যের স্পটলাইট এখন এই বাড়িটির দিকেই নিতান্ত সাধারণ এই বাড়িতেই লুকোনো ছিল টাকার পাহাড়।

সুদীপ্ত আচার্য, দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচে (Gardenreach) ব্যবসায়ীর (Business) বাড়ির খাটের নীচ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা! শুধুই কি গেমিং অ্যাপের (Gaming app) নামে প্রতারণা? গার্ডেনরিচের সাদামাটা বাড়ির আড়ালে কীভাবে এল কোটি কোটি টাকা? প্রশ্নের উত্তর খুঁজছে ED। রাত পর্যন্ত বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড়। তাঁদের একটাই বক্তব্য ছিল, "ব্যাগ নিয়ে এসেছি, যদি কিছু পাই।" 

কৌতূহলের কেন্দ্রে, কমলা রঙের দোতলা বাড়ি। সামনে লোহার গেট। দরজার একপাশে লেখা F7, অন্যপাশে NA KHAN। একেবারেই সাদামাটা ছাপোষা একটা বাড়ি, কিন্তু গোটা রাজ্যের স্পটলাইট এখন এই বাড়িটির দিকেই নিতান্ত সাধারণ এই বাড়িতেই লুকোনো ছিল টাকার পাহাড়। দিনভর তাই বাড়ির সামনে উত্সুক মানুষের ভিড়। মুহুর্মুহু জ্বলে উঠেছে মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ। সেলফিতে বন্দি হয়েছে বাড়ি।                      

গার্ডেনরিচের শাহি আস্তাবল গলির বাসিন্দা, ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শনিবার কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। প্রতিবেশীদের বক্তব্য, "সবাই অবাক হচ্ছে। পাড়াতে সবাই অবাক।" প্রশ্ন উঠছে, মেটিয়াবুরুজ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের এই বাড়িতে কোথা থেকে এল এত টাকা? কীভাবে সকলের নজর এড়িয়ে বাড়িতে ঢুকল রাশি রাশি টাকা?                                  

আরও পড়ুন, গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুসি জমি জালিয়াতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ!

প্রতিবেশীদের দাবি, উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা এই পরিবার বছর দশেক আগে, গার্ডেনরিচে এসে বসবাস শুরু করে। সেখান থেকেই এদিন উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এক প্রতিবেশির কথায়, আমরা দিনমজুরি করে ৪০০ টাকা পাই না, এরা এত টাকা কোথা থেকে পেল?

তাই অনেককেই এদিন দেখা গেল ব্যবসায়ী আমির খানের বাড়ির ছবি তুলে রাখছেন ফোনে।  কেউ আবার ব্যাকগ্রাউন্ডে বাড়িটি রেখে সেলফিও তুললেন। ED সূত্রে খবর,
উদ্ধার হওয়া বিপুল টাকা নিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতারণার নেপথ্যে যে অ্যাপের নাম উঠে আসছে, সেই অ্যাপটিকে কোথা থেকে  নিয়ন্ত্রণ করা হত? এই বাড়ি থেকেই, নাকি অন্য জায়গা থেকে? এ কাজে কি আর কাউকে নিয়োগ করা হয়েছিল? এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে ED। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget