এক্সপ্লোর

Garia Auto Service : অটোচালক ও হকারদের সংঘর্ষের জের, আজও বন্ধ গড়িয়া-গোলপার্ক অটো পরিষেবা

Garia to Golpark Auto Service Suspended : হকারের বসার জায়গা নিয়ে অশান্তির জের। গড়িয়ায় অটোচালক ও হকারদের সংঘর্ষ ওঠে চরমে!

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : এদিক-ওদিক ছিটিয়ে ফল। ভেঙে পড়ে আছে দোকানের জিনিসপত্র। রাস্তাজুড়ে অটোর পার্টস। চিত্রটা যেন ধ্বংসাবশেষের। বুধবারের উত্তাল পরিস্থিতির পর আজও গড়িয়া (Garia) মোড়ে নেই চেনা ছন্দ। সাজানো গোছানো দোকানপাট , ফুটপাথের পাশে অটোর সহাবস্থান-সেই চিত্র নেই। চলছে বিক্ষোভ। আজও বন্ধ গড়িয়া-গোলপার্ক (Garia To Golpark) রুটে বন্ধ অটো চলাচল। আজও অটোস্ট্যান্ডে বিক্ষোভ দেখায় অটোচালকরা। পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। 

গড়িয়া ৫ নম্বর বাসস্ট্যান্ড। ব্যস্ত এলাকা। রাস্তার দু’পাশে সারি সারি দোকান। পাশেই গড়িয়া-গোলপার্ক রুটের অটোস্ট্যান্ড। বুধবার উত্তপ্ত হয়ে ওঠে এই গড়িয়া মোড় চত্বর। হকারের বসার জায়গা নিয়ে অশান্তির জের। গড়িয়ায় অটোচালক ও হকারদের সংঘর্ষ ওঠে চরমে!  ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানে! ভাঙা হয় কয়েকটি অটো। দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য বলে স্থানীয় সূত্রের দাবি। 

আরও পড়ুন : 

 'মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি', রাজ্যকে রিপোর্ট

বুধবার অটো আর হকার ইউনিয়নের মধ্যে তুমুল সংঘৰ্ষে  ভাঙচুর হয় অন্তত হাফ ডজন দোকানে! পাল্টা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অটো! এখানে জায়গা নিয়ে অটোচালক ও হকারদের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে বুধবার দুপুরে তৃণমূলের এই শহিদ বেদির সামনে এক হকারের বসা নিয়ে শুরু হয় ঝামেলা। প্রথমে অটোচালকরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। পাল্টা হকাররাও ৫টি অটোতে ভাঙচুর চালায়।  সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নেতাজিনগর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। এরই মধ্যে কয়েকজনকে দেখা যায় হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে।  কিছুক্ষণ পরে লাঠি ফেলে দিয়ে তারা পুলিশের সামনে দিয়েই চলে যায়। এদিকে, অটোচালক ও হকারদের সংঘর্ষের ঘটনায় লেগেছে রাজনীতির রং! স্থানীয় সূত্রের দাবি, বিবদমান দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্য। এই নিয়ে শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। 

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget