এক্সপ্লোর

Governor: 'বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা,' এবার রাজ্যপালের মুখে 'পিস ট্রেন' প্রসঙ্গ

C V Anand Bose: রাজভবনে 'পিস রুম','অ্য়ান্টি করাপশন সেলে'র পর, এবার রাজ্য়পালের মুখে 'পিস ট্রেন'।

কলকাতা: 'পিস রুম'-এর পর এবার রাজ্যপালের (Governor) মুখে 'পিস ট্রেন' প্রসঙ্গ। 'বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা,' রেলের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ সি ভি আনন্দ বোসের। কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর প্রস্তাব। 

রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ:  রাজভবনে 'পিস রুম','অ্য়ান্টি করাপশন সেলে'র পর, এবার রাজ্য়পালের মুখে 'পিস ট্রেন'। পঞ্চায়েত ভোটে রাজ্য়ে বেনজির হিংসা নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছিলেন রাজ্য়পাল। বাংলার রাজনীতিতে দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। আগেও একাধিকবার রাজ্য়পালের মুখে শোনা গেছিল এই কথা। রবিবার শিয়ালদায় রেলের অনুষ্ঠানে গিয়ে ফের একবার এই মন্তব্য় করলেন রাজ্য়পাল। পাশাপাশি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত পিস ট্রেন চালানোর অনুরোধ করলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, “বাংলার সবথেকে বড় শত্রু হিংসা ও দুর্নীতি। আমরা অশ্বিনী বৈষ্ণবকে কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর জন্য় অনুরোধ করব।’’

এর আগে, পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক হিংসার প্রেক্ষাপটে রাজ্যবাসীর অভিযোগ শুনতে রাজভবনে 'পাবলিক পিস রুম' খুলেছিলেন রাজ্য়পাল। এরপর, নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ জানানোর জন্য়, রাজভবনে নজিরবিহীনভাবে অ্য়ান্টি করাপশন সেল খুলেছিলেন সিভি আনন্দ বোস। এবার, রাজ্য়ে পিস ট্রেন চালানোর ভাবনা রাজ্য়পালের। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্য়পাল বিজেপির দালালি করছেন। রাজ্য়পাল রাজভবনের টাকায় নিজের বই প্রকাশ করেছেন। কার টাকায় করেছেন তদন্ত চেয়েছি।’’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভারতবর্ষের কোথাও এখনও রাজনীতিতে হিংসা নেই। কেরলে বিক্ষিপ্ত কিছু আছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। প্রমাণ করে, মোদির হিংসা বিহীন নির্বাচন, দুর্নীতি বিহীন প্রশাসন, এটা রাজনীতিবিদও চাইছেন।’’

এদিকে গতকালই বন্দিমুক্তি নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্য়া চেয়েছেন রাজ্যপাল। গতবছর স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের যাঁরা কঠোরভাবে সাজাপ্রাপ্ত নন ও যাঁদের আচরণ ভাল সেই সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য চিঠি পাঠায়। প্রশাসন সূত্রে খবর, এবার রাজ্যের ৭১ জন বন্দীদের মুক্তির সুপারিশ করা হয় এবং এ রাজ্যের জেলে এমন ১৬ জন বিদেশি বন্দি রয়েছে তাদের মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠায় কেন্দ্র। এই প্রেক্ষিতে কোন বন্দিদের, কীসের ভিত্তিতে মুক্তি? এ বিষয়ে রাজ্য়ের কাছে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রের প্রস্তাবের চিঠি-সহ সমস্ত তথ্য রাজভবনে পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Madan Mitra: 'নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন', ফের বিস্ফোরক মদন মিত্র

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget