এক্সপ্লোর

Madan Mitra: 'নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন', ফের বিস্ফোরক মদন মিত্র

TMC MLA Controversial Statement:ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে বললেন, 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে।

উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক (TMC MLA Madan Mitra) মদন মিত্র। ফেসবুক লাইভে বললেন, 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে। সিপিএম-বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে। নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন।' কামারহাটির বিধায়কের আরও অভিযোগ, 'সঙ্কটের সময় নেতা-মন্ত্রীরা ছাদের ওপর উঠে যান।' একই সঙ্গে বললেন, 'আমার আর ক'দিন, ২৬-এ আর ভোটে দাঁড়ানোর জায়গায় থাকব না। সৌগত রায় মনে হয়ে চব্বিশের ভোটে লড়বেন,' মন্তব্য মদন মিত্রের। 

কী বললেন মদন?
কামারহাটির বিধায়কের দাবি, কিছু লোকজন মিথ্য়া খবর ছড়িয়ে দলের ক্ষতি করার চেষ্টা করছে। তবে একই সঙ্গে তাঁর আশ্বাস, 'আপনারা নিশ্চিন্ত থাকুন, ভাল করে কাজ করুন। ফল পাবেন।' মদন মিত্রের আরও বক্তব্য, ২০২৬-র বিধানসভা ভোটের পর তাঁর আর নির্বাচনে লড়াই করার জায়গা থাকবে না। কিন্তু একই সঙ্গে তাঁর বার্তা, 'যাঁদের তৃণমূল ভালো লাগছে না, করবেন না। বিজেপি-সিপিএমকে যে ভাবে তেল দিয়ে আমাদেরই দলের একাংশ রাতের আঁধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোবল মারার চেষ্টা করছে, আমরা তাঁদের ঘৃণা করি।' পঞ্চায়েত ভোটের আগেও এমন বক্তব্য শোনা গিয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়কের মুখে। গত মাসেই, ভোটের ফলপ্রকাশের পর তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সকলে পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না।' আরও বলেন, 'এলাকায় গুলি বরদাস্ত করা হবে না'। সঙ্গে হুঁশিয়ারি, 'কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানতে চাই না। প্রকৃত, ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে, এমন ব্যবস্থা করব, পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ার্নিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে।'২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দলীয় নেতা, কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দলে যে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা কামারহাটির তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট। 

সাগরদিঘি উপনির্বাচনের পর...
এদিনের পর অনেকেরই মনে পড়ে গিয়েছে সাগরদিঘি উপনির্বাচনের পর তাঁর মন্তব্যের কতা। উপনির্বাচনে বড় ব্যবধানে হার এবং ত্রিপুরায় খাতা খুলতে না পারার পর একযোগে মুখ খুলেছিলেন একের পর এক তৃণমূল নেতা। মদন মিত্র বলেন, 'দলকেও মাঝেমধ্যে সিটি- অ্যাঞ্জিওর এর মধ্যে আসতে হবে! না হলে বুঝবে কী করে, ঈশান কোণে কোথায় মেঘ জমে আছে।'

 

আরও পড়ুন:ছুটির দিনে মুরারইতে রেল অবরোধ নিত্যযাত্রী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget