এক্সপ্লোর

Dakkhin Dinajpur: দাদুকে খুনের অভিযোগ, গঙ্গারামপুরের ঘটনায় আঙুল নাতির দিকে

Murder Of Grandfather: দাদুকে খুনের অভিযোগে আঙুল উঠল নাতির দিকে। মৃতের নাম গৌড়লাল সরকার। বয়স ৮০ বছর।  দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা।

চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: দাদুকে খুনের অভিযোগে আঙুল উঠল নাতির দিকে। মৃতের নাম গৌড়লাল সরকার। বয়স ৮০ বছর।  দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়।

কী জানা গেল?
গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন গৌড়লাল সরকার। বহু খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি বলে দাবি করেন গ্রামবাসীরা। সূত্রের খবর, প্রবীণের নাতির আচরণে সন্দেহ বেড়েছিল গ্রামবাসীদের। থানায় অভিযোগ জানান তাঁদেরই অনেকে। পুলিশ নাতি ও নাতবউকে আটক করেছে। তার পরই আজ ১২টা নাগাদ বাড়ির পাশেই এক ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর মিলতেই তীব্র আলোড়ন স্থানীয়দের মধ্যে। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনা মাসদুয়েক আগেকার একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রাজধরপাড়ায়।

আগেও ঘটনা...
সেপ্টেম্বরের মাসের শেষ দিক। বহরমপুরের রাজধরপাড়ায়  বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁরই দুই নাতিকে। ধৃতদের নাম মোজাম্মেল সেখ  ও সোহেল রানা। পুলিশি জেরায়, তাঁরা তাঁদের অপরাধ স্বীকার করেছেন বলে জানা যায়। সূত্রের খবর, ধৃতরা দাদুর কাছে থেকে পৈতৃক সম্পত্তি না পাওয়ার জন্যই এই খুন করেছে। ধৃতদের বৃহস্পতিবার সিজিএম আদালতে তুলে পুলিশ হেফাজতে নিতে চায় পুলিশ। তার আগে অগাস্ট মাসে, টাকা নিয়ে বচসা, মদ্যপ অবস্থায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে এক ছেলের বিরুদ্ধে ওঠে। তার পর রাতভর মায়ের মৃতদেহ আগলে একই ঘরে রাত্রিবাস করেন তিনি, অভিযোগ ছিল এমনও। চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের বানারহাট থানার তেলিপাড়া চা বাগান এলাকায়। ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা শোনা গিয়েছে আগেও। ২০১৩ সালের ১৫ জুলাই বাড়িতেই ছেলের হাতে খুন হন ঠাকুরপুকুরের পরেশনাথ-ঊষারানি সরকার। বাড়িতেই মাথা কেটে পরেশনাথ-ঊষারানি সরকারকে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, বাড়ির দোতলায় বাবা এবং  একতলায় মাকে গলা কেটে খুন করে ছেলে। এখানেই শেষ নয়, নৃশংসভাবে খুনের পরেও দু’জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাত কাটায় ছেলে। এদিকে পরের দিন মিস্ত্রী ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার সময় সন্দেহ হয় আত্মীয়দের। এরপর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় আত্মীয়রাই। খবর পুলিশের কাছে পৌঁছতেই গ্রেফতার করা হয় ছেলে শোভন সরকারকে। ইতিমধ্যেই কেটে গিয়েছে ৯ বছর। সম্প্রতি ঠাকুরপুকুরে বাবা-মাকে নৃশংসভাবে খুনে দোষী সাব্যস্ত হয়েছে ছেলে শোভন সরকার। অভিযুক্ত ছেলের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।

আরও পড়ুন:'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget