এক্সপ্লোর

DA Protest: আগামীকাল বিকাল ৪ টে পর্যন্ত ধর্নার অনুমতি সংগ্রামী যৌথ মঞ্চের, নির্দেশ প্রধান বিচারপতির

HC On DA Protest: সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে কী মন্তব্য প্রধান বিচারপতির ? 

কলকাতা: নবান্নর সামনে ধর্না কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারী সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে তুমুল বচসা আন্দোলনকারী সরকারি কর্মীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন পুলিশের বিরুদ্ধে। তবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Chief Justice Division Bench)।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গতকালই শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি মান্থা। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল় আদালত। কাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, মন্তব্য প্রধান বিচারপতির। এতে আন্দোলনকারীরা খুশি নন, মধ্যরাত থেকে ধর্না চলছে, আদালতে জানাল রাজ্য। আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধর্না করুন, সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। 

বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, নবান্ন বাসস্ট্য়ান্ডে DA আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন। কিন্তু, ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। অবস্থানের প্রভাব যেন জাতীয় সড়কে যান চলাচলের ওপর না পড়ে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে অবস্থান আন্দোলন করতে হবে। রাতেও ধর্নাস্থল পরিদর্শনে গিয়েছলেন তাঁরা। তখনই  পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার কাক ভোরেই পৌঁছে যান নবান্নর কাছাকাছি। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায় আন্দোলনকারীদের। এর ফলে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নর দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ এখন।  

এদিকে, DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্য় সরকারি কর্মচারী সংগঠনগুলি। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে একটানা ৩২৯ দিন ধরে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান-আন্দোলন। নবান্নের সামনে ধর্না কর্মসূচির দাবিকে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে হাইকোর্ট। এই আবহেই লক্ষ্মীবারে রাজ্য় সরকারি কর্মীদের জন্য় ৪ শতাংশ DA ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ' আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই। আমাদের কাছে এটা বাধ্য়তামূলক নয়, এটা অপশন। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই।' 

আরও পড়ুন, নারকেলডাঙায় BJP নেতা ও তাঁর পরিবারকে 'বেধড়ক মার', কাঠগড়ায় 'TMC'

রাজ্য় সরকারি কর্মীরা এতদিন ৬% DA পেতেন। এবার রাজ্য় সরকার আরও ৪% DA বাড়ানোর ঘোষণা করল অর্থাৎ জানুয়ার থেকে রাজ্য় সরকারি কর্মচারীরা ১০% হারে DA পাবেন। আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ DA পান। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য় সরকারি কর্মচারীদের DA-র ফারাক এখনও ৩৬%। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই সিদ্ধান্ত নিয়ে বলেন, ' তাৎপর্যপূর্ণ হচ্ছে, রায় বেরনোর পরে ঘোষণা। বাকিটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। বকেয়া আছে ৪০ শতাংশ। সেখান থেকে ৪ শতাংশ মানে ১০ ভাগের ১ ভাগ দিচ্ছেন।' 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget