এক্সপ্লোর

মঙ্গল-বুধ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এই পরিস্থিতিতে, উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

আবীর দত্ত, হিন্দোল দে ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: কাল ও বুধবার দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে, উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার আগে, রাজ্যের উপকূলবর্তী এলাকায় গুলিতে দেখা গিয়েছে প্রশাসনের চূড়ান্ত সতর্কতা।   

রবিবারই ওড়িশার উদয়পুরের বিচে, জলে নেমে তলিয়ে যান উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দুই বাসিন্দা। ২২ বছরের অভ্রদীপ আচার্য ও ২৩ বছরের দেবর্ষি সিংহ। এদিন সকালে অভ্রদীপের মৃতদেহ উদ্ধার হয়। এখনও খোঁজ নেই আরেক যুবকের!

এই পরিস্থিতিতে উপকূল অঞ্চলে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ প্রশাসন। দিঘা থেকে মন্দিরমণি, তাজপুর---গোটা সি বিচ ফাঁকা করে দেওয়া হয়েছে। নিউ দিঘায় বিচে ঢোকার রাস্তা দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয় দিঘায়। ফলে আগেভাগেই ফিরতে হয়েছে অনেক পর্যটককেই। সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি, নামখানা-সহ উপকূলবর্তী এলাকায়। 

দুর্যোগের কথা মাথায় রেখে এখানেও সতর্কতামূলক প্রচার শুরু করেছে পুরশাসন। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে ইতিমধ্যেই বেশকিছু পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে। 

নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানিয়েছেন, আগের ঝড়গুলোর থেকে শিক্ষা নিয়েছি। নিচু এলাকা থেকে লোক সরানো হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি। প্রচার চালাচ্ছি। কিছু বাঁধের ওপর বাড়তি নজর রয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদেরও। 

আরও পড়ুন: বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ২, মৃত্যু ১ মহিলার

আরও পড়ুন: Weather Updates: মায়ানমার থেকে বাংলার দিকে এগোচ্ছে ঘূর্ণাবর্ত, আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget