এক্সপ্লোর

Account Hack: বেতন ঢুকতেই ফাঁকা অ্যাকাউন্ট! এবার ভূতুড়ে হ্যাকারের হদিশ হুগলিতে

Hooghly News: শ্রীরামপুরের চাঁপসরা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী বৈদ্যবাটিতে থাকেন। বৈদ্যবাটি একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর স্যালারি অ্যাকাউন্ট আছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভূতুড়ে ভোটারের পর এবার ভূতুড়ে হ্যাকার। এক চিকিৎসকের অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ। 
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক।

শ্রীরামপুরের চাঁপসরা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামী বৈদ্যবাটিতে থাকেন। বৈদ্যবাটি একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর স্যালারি অ্যাকাউন্ট আছে। চিকিৎসকের জানিয়েছেন. গত ২৮ ফেব্রুয়ারি তাঁর অ্যাকাউন্টে বেতন ঢোকে। অভিযোগ, ৪ মার্চ তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা নেই। এদিন ওই ব্যাঙ্কে বিষয়টি জানতে গিয়েছিলেন। ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় তিনি ব্যাঙ্কের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চাঁপসরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। 

চিকিৎসকের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। কে তুলছে, কীভাবে তুলছে সেটা জানা যাচ্ছে না। চলতি মাসের তাঁর বেতন ঢুকেছিল এই টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট ফাঁকা। তাঁর অ্যাকাউন্টে আরো বেশ কিছু টাকা ছিল। তিনি জানান প্রায় ৮০ হাজার টাকা এই কয়েকদিনের মধ্যে খোয়া গেছে তাঁর। তার আগে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা গায়েব হয়ে যায়।

চিকিৎসক আরও জানান, এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাঁর মেয়ে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ৩ লাখ টাকা রেখেছিলেন একটি অ্যাকাউন্টে। সে টাকাও খোয়া যায়। কেষ্টপুরে তাঁর মা এবং মেয়ে থাকেন। তাঁদের টাকা পাঠাতে হয়। কিন্তু তাঁর হাতে এই মুহূর্তে আর কোনও টাকাই নেই। বৈদ্যবাটি ফ্ল্যাটের জন্য মাসে দশ হাজার টাকায় EMI দিতে হয়। LIC ও মেডিক্লেমের জন্য মাসে মাসে টাকা লাগে, সেই টাকা কোথা থেকে যোগান দেবেন বুঝে উঠতে পারছেন না তিনি।

শর্মিষ্ঠা জানিয়েছেন, এর আগে তাঁর অ্যাকাউন্ট থেকে যখন টাকা গায়েব হয়েছিল। সেই সময় অ্যাকাউন্ট পরিবর্তন করতে বলে ব্যাঙ্ক। সেই মতো বৈদ্যবাটি ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট করেন। ব্যাঙ্ক ডেবিট কার্ড ও নতুন চেক বই তাঁকে দেওয়া হয় ব্যাংক থেকে। চিকিৎসকের দাবি তিনি UPI মারফত টাকা লেনদেন করেননি। তা সত্ত্বেও তাঁর অ্যাকউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে কী করে তিনি বুঝতে পারছেন না। তিনি জানিয়েছেন, ব্যাঙ্কে জিজ্ঞাসা করতে গেলে ব্যাঙ্ক তাঁকে জানায় আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করায় সেটি হ্যাক হয়ে গেছে। সম্ভবত সেই কারণেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। 

সাইবার বিশেষজ্ঞদের মতে, অনেক সময় অনলাইন ট্রানজাকশন করলে সেখান থেকে টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কী ঘটেছে বা ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে আছে কিনা সেটা জানার প্রয়োজন। সাইবার অপরাধী ধরতে ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করার পাশাপাশি এনসিআরপিতে অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক।

আরও পড়ুন: TMC at Election Commission: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget