এক্সপ্লোর

Hooghly: অভিভাবককে ধমক, লকেটকে কুরুচিকর মন্তব্য তৃণমূল বিধায়কের! প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির

অন্যদিকে, নীল-সাদা স্কুল ইউনিফর্ম বিতর্কে অভিভাবককে ধমক দেওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে অসিত মজুমদার। এদিন ব্যান্ডেলের ওই সরকারি স্কুলে গিয়ে পড়ুয়া ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্কুলের পোশাক বিতর্কে অভিভাবককে ধমক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির (BJP) থানা ঘেরাও কর্মসূচি। চুঁচুড়া থানার সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। এদিন মিছিল করে গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীরা। অন্যদিকে, নীল-সাদা স্কুল ইউনিফর্ম বিতর্কে অভিভাবককে ধমক দেওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে নামলেন অসিত মজুমদার। এদিন ব্যান্ডেলের ওই সরকারি স্কুলে গিয়ে পড়ুয়া ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। 

ঠিক কী হয়েছিল? গত ১৫ অক্টোবর, স্কুলের পোশাকের মান নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ধমক দিলেন অভিভাবিকাকে। রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিলে, তা বলার অধিকার সবার আছে। তৃণমূল বিধায়কের আচরণ লজ্জার, কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। 

ফের বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। হুগলি গার্লস স্কুলে এক অভিভাবিকার প্রশ্নে মেজাজ হারালেন অসিত মজুমদার। শনিবার, হুগলি গার্লস স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের মিটিং ডাকা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানের নাম দেওয়া হয়, মুখোমুখি বিধায়ক। সেখানেই এক অভিভাবিকা সরকারের দেওয়া স্কুলের পোশাক নিয়ে প্রশ্ন তুলতেই, রেগে আগুন হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক!

কী বললেন অসিত: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, সিনেমায় পালিয়ে গেলাম। কোনও লাভ নেই। আমি অনেক কিছু জানি। আমি রাস্তায় ঘুরি। আমাকে ওসব শিখিয়ে লাভ নেই। স্কুলের উন্নয়নের জন্য বলুন। থাকব, কথা বলব, হাজার বার। আর যদি এই সমস্ত করেন, পরেরবার আর ডাকবই না, মিটে গেল। অভিভাবকদের দাবি, স্কুল থেকে নিম্নমানের পোশাক দেওয়া হয়েছে। অভিভাবক জানান, রঙ নিয়ে সমস্যা নেই। গুণগত মান নিয়ে প্রশ্ন। 

কখনও বিরোধীদের লাথি, চড়, ঘুষি, কখনও আক্রমণ। এর আগে অসিত মজুমদার, লকেট প্রসঙ্গে বলেছিলেন, ও গলার লকেট ছিল। আর আমি চুঁচুড়ায় ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। ও আর কারও গলায় উঠবে না। পায়ের নীচেই থাকবে। বারবার বিতর্কে অসিত মজুমদার।

লকেটের বয়ান: এ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, খুবই লজ্জার কথা। রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে, সেটা খারাপ বলার গণতান্ত্রিক অধিকার সবার আছে। মহিলাকে চুপ করানোর জন্য বাজে কথা বলছেন। এই ড্রেস পরে সে সিনেমা দেখতে যায়। এই বিধায়ক ৬ থেকে ৬০ বছরের মহিলাদের সবাইকে বাজে কথা বলে। বাংলার মহিলাদের বিরুদ্ধে বলব এই লোকটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই ধরনের পোশাক ওনাকে উপহার দেওয়া উচিত।

ঘটনায় অসিত মজুমদারের সাফাই, ওই অভিভাবক এসে বলেন রঙ নিয়ে নয় পোশাকের মান নিয়ে বলতে চেয়েছিলেন।পোশাকের কোয়ালিটির ব্যাপারে টেন্ডার ডাকে সরকার, সেই অনুযায়ী মাল আসে। কিন্তু সেই কোয়ালিটিটা আমাদের দেখে নেওয়া উচিত ছিল। আমি এটার স্পেসিফিক অ্যাকশন নেব। এবং ডিএমকে বলব যে এজেন্সি পোশাকের বরাদ্দ পেয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কেউ নাটক করলে, ইচ্ছে করে কাঁদলে কিছু করার নেই। সবমিলিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পিছু ছাড়ছে না বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget