এক্সপ্লোর

Hooghly : এবার ডানকুনি, বৃদ্ধের একা থাকার সুযোগে বাড়িতে ঢুকে লুঠপাট; ধারালো অস্ত্রের কোপ

Dankuni old man has been attacked : ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপাড়ার বাসিন্দা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাড়িতে একাই থাকেন। আজ সকালে পরিচারিকা এসে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে তিনি...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : চণ্ডীতলার পর এবার ডানকুনিতে বৃদ্ধের একা থাকার সুযোগে বাড়িতে ঢুকে লুঠপাটের অভিযোগ উঠল। শুধু তাই নয়, বৃদ্ধের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপাড়ার বাসিন্দা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় (৭৮)। বাড়িতে একাই থাকেন। আজ সকালে তাঁর পরিচারিকা কাজে এসে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। আলমারি  খোলা। প্রতিবেশী ও বৃদ্ধের মেয়ে-জামাইকে খবর দেন পরিচারিকা লক্ষ্মী হাজরা। 

তিনি জানান, প্রতিদিন দু'বেলা কাজ করেন তিনি। গতকাল রাতে কাজ করে অমরেন্দ্রনাথবাবুকে ওষুধ খাইয়ে চলে যান। আজ সকালে এসে দেখেন, তালা লাগানো ছিল না দরজায়। অমরেন্দ্রনাথবাবু হয়ত তালা দিতে ভুলে গিয়ে ছিলেন। 

জামাই ডাঃ সঞ্জয় রায় বলেন, কাজের দিদি আমাদের খবর দেন। আমারা গিয়ে দেখি, মাথায় কোপানোর দাগ। ডানকুনির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মাথায় ত্রিশটি সেলাই পড়েছে। টাকা পয়সা নিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কেন মারল বুঝতে পারছি না। খুন করার চেষ্টা করা হয়েছে। পুলিশকে জানানো হয়।

গতকালই চণ্ডীতলার বরিজহটিতে এক বৃদ্ধকে গলা কেটে খুন করে দুষ্কৃতী। লুঠের উদ্দেশ্যে এই খুন বলে অভিযোগ। আজ আবার ডানকুনিতে এই ঘটনা। বয়স্কদের বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এই ধরনের অপরাধ হচ্ছে বলে অনুমান। এনিয়ে এলাকায় আতঙ্ক বাড়ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। বুধবার বিকালে ডানকুনি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা জেরায় অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। তাদের কাছ থেকে টাকা ও কিছু নথি উদ্ধার হয়েছে। অমরেন্দ্রবাবু জেগে যাওয়ায় তাঁর মাথায় কোপ মারে দুষ্কৃতীরা।

এদিকে আজ হুগলিতেই পুকুর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। মৃতের নাম শ্রীকান্ত মাল (25)। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget