এক্সপ্লোর

Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ম্যাটাডর, একের পর এক গাড়ির ধাক্কা; ভারত সেবা সংঘের সন্ন্যাসী-সহ ২ জনের মৃত্যু !

Road Accident: আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

সুনীত হালদার, বাগনান (হাওড়া) : মর্মান্তিক। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়ির ধাক্কা। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে ১৬ নং জাতীয়  সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী-সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

কীভাবে দুর্ঘটনা ?

কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডর গাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। বাগনান লাইব্রেরি মোড়ে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গেলে হাওড়াগামী একটি বালিবাহী লরি ওই গাড়িটিকে ধাক্কা মারে। তার পিছনে আরও একটি প্রাইভেট গাড়ি ম্যাটাডরটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজের মৃত্যু হয়। মৃত সংঘের আরও এক কর্মী।

এদিকে ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা।

আগেও দুর্ঘটনা !

গত মাসেই হাওড়ায় ঘটে যায় দুর্ঘটনা। সকালেই ভয়াবহ অভিজ্ঞতা হয় বাসযাত্রীদের। সকাল ৮ টার সময় হাওড়ার উলুবেড়িয়ায় ঘটে যায় সাঙ্ঘাতিক ঘটনা। উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সংঘর্ষ ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি।       

সকাল ৮ টা নাগাদ, একটি বাসের পিছন থেকে ধাক্কা মারে আরও একটি বাস। প্রবল ধাক্কায় সামনের বাসটিতে আহত হন প্রায় ২০ জন বাস যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , এদিন সকালে নন্দীগ্রাম - বারাসাত রুটের একটি বেসরকারি বাস আচমকা, শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। তার পিছনে ছিল দিঘা থেকে হাওড়াগামী একটি বাস। সামনের বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘা - হাওড়া রুটের বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। দুইটি বাসের সব মিলিয়ে প্রায় ১০০ জন যাত্রী ছিল। ধাক্কা মারা গাড়িটির চালক ঘটনার পর পালিয়ে যা.। দু'টি বাসকেই আটক করে পুলিশ।  আহতদের উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।      

অন্যদিকে তার আগের রাতে হাওড়াতেই ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে এক তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা পথচারীর।      

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget