এক্সপ্লোর

Belur News: বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

Howrah News: পুলিশ সূত্রে খবর, মৃত সৌরভ সাহা রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমডি করছিলেন। 

ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড়ের (Belur News) জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। খোঁজ মিলছে না তাঁর বন্ধুর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি, দু’ জোড়া জামা।  দুর্ঘটনা, না কি মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ (Belur Police)।

বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার 

শনিবার ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বন্ধু। তার পর থেকেই নিখোঁজ। পরে খোঁজ মিলল একজনের, তবে জীবিত নয়, মৃত। এখনও পর্যন্ত খোঁজ নেই অপর বন্ধুর। আরগঙ্গা থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের এই ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্য (Doctor Dead)। 

পুলিশ সূত্রে খবর, মৃত সৌরভ সাহা রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমডি করছিলেন।  আর এক নিখোঁজ রোশন কুমার বেলুড়েরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে স্কুটারে চড়ে বাড়ি থেকে বেরোন সৌরভ এবং রোশন। এর পর গঙ্গার ঘাটে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

আরও পড়ুন: Jalpaiguri News: ভিন্ রাজ্যে পাচারকার্যে বাংলার মাটিকে ব্যবহার! জাতীয় সড়কে কয়েক লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার 

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি ও দু’ জোড়া জামা, যা দেখে পুলিশের অনুমান, দু’জনে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছেন। কিন্তু এক বন্ধুর মৃতদেহ উদ্ধার হলেও আর এক বন্ধু কোথায়? দুর্ঘটনা, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য?  খতিয়ে দেখছে বেলুড় থানা।

অন্য দিকে, মধ্যমগ্রামে মহিলার গলা কাটা দেহ উদ্ধার। বেশ কিছু দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার পচাগলা দেহ। পরিত্যক্ত ইট ভাটা থেকে উদ্ধার হয় দেহ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মৃতার প্রেমিক। 

এ দিকে, শিশু পর্ন চক্রর পর্দাফাঁস করতে দেশজুড়ে ৫৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। তল্লাশি চালানো হয় পূর্ব বর্ধমানের নাদনঘাটে এক কলেজ ছাত্রের বাড়িতেও। সিবিআই সূত্রে খবর, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, ল্যাপটপের হার্ড ডিস্ক ও কিছু নথিপত্র।

খয়রাশোলে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

বীরভূমের খয়রাশোলে আবার তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন। স্কুলে ভূতের ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু। এমনই দাবি করেছে পরিবার! সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, শিশুটি মৃগীতে আক্রান্ত ছিল। ভূতের ভয় কুসংস্কার ছাড়া কিছুই নয়, মত জেলা বিজ্ঞান মঞ্চের।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget