এক্সপ্লোর

Howrah News: আতঙ্কে কাঁটা এবার হাওড়ার স্বর্ণ ব্যবসায়ী, দোকান খুলতেই দেখলেন..

Howrah Gold Shop Businessman Panic: রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনার মাঝে চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়..

ভাস্কর ঘোষ, হাওড়া: দিকে দিকে সোনার দোকানে ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী তথা সাধারণ মানুষ (Howrah Gold Shop Businessman)।  উদ্বিগ্ন প্রশাসনও। এরই মাঝে এক চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে বেলুড়ে।

গতকাল সকালে বেলুড়ের গিরিশ ঘোষ রোড অঞ্চলের এক স্বর্ণ ব্যবসায়ী সকালে দোকান খুলতে, তার দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরাটি দেখতে না পেয়ে চমকে যান। দোকানের ভেতরে থাকা সিসিটিভি চালিয়ে দেখতে পান, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতীর ওই ক্যামেরাটি  খুলে নেওয়ার ছবি ! এরপর খোঁজখবর নিতে গেলে দেখা যায় ওই দুষ্কৃতীরা একইভাবে ওই এলাকায় থাকা বিভিন্ন জায়গায় লাগানো সাত থেকে আটটি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই স্বর্ণ ব্যবসায়ী।

দিকে দিকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এমনিতেই তিনি আতঙ্কিত। তার উপর তার দোকানের সামনে সিসিটিভি খোলার ঘটনায় তিনি রীতিমতো ভয়ে আছেন ।  এটা তিনি পরবর্তীকালে তার দোকানে  কোনও ডাকাতির ঘটনা ঘটার পূর্ব প্রস্তুতি বলে মনে করছেন। রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীটি সহ অন্যান্য ব্যবসায়ীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বেলুড় থানার পুলিশ সিসিটিভি দেখে দুষ্কৃতীদের সনাক্ত করে তাঁদের ধরার তল্লাশি চালালেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা সকলেই পলাতক। পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে।

গত কয়েক বছরে রাজ্য়ে বেশ কয়েকটি সোনার দোকান ও বিপণিতে ডাকাতি হয়েছে। কোথাও কোথাও প্রাণ পর্যন্ত গেছে। প্রশ্ন উঠছে, কেন বারবার টার্গেট হচ্ছে সোনার দোকান? আইনশৃঙ্খলা রক্ষায় কেন বারবার ব্য়র্থ হচ্ছে প্রশাসন? একেবারে দিনেদুপুরে। পরিচয় গোপন রাখতে মুখ ঢাকাও নয়। একেবারে খোলা মুখ। এক কথায় আরও বেপরোয়া। মঙ্গলবার দুপুরে এভাবেই হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে দোকান মালিককে মারধর করে লুঠপাট চালাল চারজনের দুষ্কৃতীদল।  কিন্তু এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছরে এভাবে কখনও ক্রেতা সেজে ঢুকে, কখনও বা একেবারে ফিল্মি কায়দায় বারবার টার্গেট হয়েছে সোনার দোকান বা সোনার গয়নার বিপণি। ভরদুপুরে রানাঘাটের মতো জায়গায় রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতীরা। 

আরও পড়ুন, মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন, বাজ পড়ে একাধিক মৃত্যু পূর্ব বর্ধমানে..

এর আগে গত বছরের ২৯ অগাস্ট, নদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায়, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের দুই শোরুমে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। দুপুরে, পুরুলিয়ার নামোপাড়ার শোরুমে ও তার দু-ঘণ্টা পর রানাঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গা দাস পার্ক এলাকায় সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়েছিল দুষ্কৃতীদের দল। পালানোর সময় পুলিশের সঙ্গে একপ্রস্থ গুলির লড়াইও চলে দুষ্কৃতীদের। ওই ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হলেও, গুলিবিদ্ধ একজনের পরে মৃত্যু হয়। পুরুলিয়া ও রানাঘাটের এই ঘটনার আগে,২০২৩-এর ২৫ অগাস্ট, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, এই সোনার দোকানেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালিক। তার আগে ২০২৩-এর ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে পালায় ডাকাতরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget