এক্সপ্লোর

Train Accident: লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি, এক বছরে দেশের নানা প্রান্তে দুর্ঘটনার কবলে ট্রেন

Howrah-Mumbai Mail Derailed: রেল সূত্রে খবর, হাওড়ামুখী একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ছিটকে পাশে মুম্বই-মেলের লাইনে গিয়ে পড়ে।

কলকাতা: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছে হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ২। আহত হয়েছেন ২০। এই নিয়ে ২ মাসে ৩ বার দুর্ঘটনায় পড়ে। ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল: ওড়িশার বাহানাগাবাজারের দুঃস্বপ্ন ফিরল ঝাড়খণ্ডের চক্রধরপুরে।  শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উসকে দিল হাওড়া-মুম্বই মেল। এই নিয়ে গত দু’মাসে তিন-তিনবার ঘটল ট্রেন দুর্ঘটনা।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার 12321 হাওড়া মুম্বই CSMT মেল। লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি কামরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টে ৩৯-এ। জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে সরাইকেলা-রাজাখারসওয়ান জেলায় বড়াবাম্বু স্টেশনের কাছে।

একাধিকবার ট্রেন দুর্ঘটনা: তবে শুধু ২ মাসের হিসেবে এই সংখ্যাটা ৩। গত এক বছরের দেশের নানা প্রান্তে দুর্ঘটনার মুখে পড়েছে ট্রেন। গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা মৃত্য়ু হয়েছে বহু মানুষের। আহত হয়েছেন এমন সংখ্যাটাও নেহাত কম নয়। 

একনজরে গত এক বছরের ট্রেন দুর্ঘটনা

২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু
২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু 
১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০
২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৫০
১৭ জুন, ২০২৪: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সরপ্রেস, মৃত্যু ১০ জনের
১৮ জুলাই, ২০২৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত ৩
৩০ জুলাই, ২০২৪: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, ২ জনের মৃত্যু 

রেল সূত্রে খবর, সোমবার রাত ১০টা ২০-তে হাওড়া থেকে ছাড়ে মুম্বইগামী 12321 হাওড়া মুম্বই CSMT মেল ভায়া নাগপুর। রাত ৩টে ৩৯-এ ট্রেনটি যখন ঝাড়খণ্ডের বড়াবাম্বু স্টেশন পার করছিল তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিমি।  যাত্রীরা তখন গভীর ঘুমে, তখনই ঘটে দুর্ঘটনা।  রেল সূত্রে খবর, হাওড়ামুখী একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ছিটকে পাশে মুম্বই-মেলের লাইনে গিয়ে পড়ে। বড়াবাম্বু স্টেশন পার করার পরই ওই বগির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় মেল ট্রেন। কিন্তু আগে যে মালগাড়ি লাইনচ্যুত হয়েছে, তার খবর কি জানতেন না রেল কর্তারা? কোনও খবর ছিল না লোকো পাইলটের কাছে? কেন এড়ানো গেল না সংঘর্ষ? কোথায় গেল সুরক্ষা কবচ? রেল সূত্রে খবর, মনে করা হচ্ছে- ট্রেনের গতি বেশি থাকায় ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি চালক। দুর্ঘটনার পরেই চক্রধরপুর থেকে রওনা দেয় রিলিফ ট্রেন। খড়গপুর থেকে রেল কর্মীদের নিয়ে একটি স্পেশাল ট্রেনও রওনা হয় দুুর্ঘটনাস্থলের উদ্দেশে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata News: লাঠিসোঁটা নিয়ে চড়াও, ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ কলকাতার পানশালায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget