এক্সপ্লোর

Howrah News: এবার লিলুয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ, গ্রেফতার ২

Pregnant Woman Assaulted : কলকাতার নারকেলডাঙার পর এবার হাওড়ার লিলুয়া। জঞ্জাল পরিষ্কার নিয়ে বচসার জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ।

সুনীত হালদার, লিলুয়া: লিলুয়ার (Liluah) ভট্টনগরে এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি! ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ (Liluah Police Station)। নাম জড়িয়েছে এক তৃণমূল নেতারও। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা (TMC)। আতঙ্কে রয়েছে আক্রান্ত পরিবার।

লিলুয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি: কলকাতার নারকেলডাঙার (Narkeldanga) পর এবার হাওড়ার লিলুয়া। জঞ্জাল পরিষ্কার নিয়ে বচসার জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ। ঘটনায় নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতার। পুলিশ সূত্রে খবর, ১৪ অগাস্ট, লিলুয়ার ভট্টনগরের এক বাসিন্দা, বাড়ির সামনে বৃষ্টির জলে ভেসে আসা জঞ্জাল পরিষ্কার করছিলেন। এই নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বচসা বাধে। রাতে ৮-১০ জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ। অভিযোগকারিণীর কথায়, “ঘরে ঢুকে মার ধর। পেটে বাথি মারে। তৃণমূল নেতা কেশব ছিল।’’

১৮ অগাস্ট লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার। সেই অভিযোগে নাম রয়েছে কেশব হালদার নামে স্থানীয় তৃণমূল নেতার। যদিও, তৃণমূল নেতা কেশব হালদার সব অভিযোগ অস্বীকার করেছেন। লিলুয়ার স্থানীয় তৃণমূল নেতা কেশব হালদার বলেন, “সেদিন সন্ধেবেলায় ওখানে ছিলাম না। এই ঘটনার বিন্দুবিসর্গ জানি না।’’ এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত ২ জনকে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয়।

নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি: প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খাস কলকাতার বুকে, নারকেলডাঙা এলাকায় এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে অভিযোগকারী পরিবার। আক্রান্ত অন্তঃসত্ত্বার শ্বশুর শিবশঙ্কর দাস বলেন, “গাজা মইবুল, পরেশ পালের অবৈধ প্রোমোটিং ডিলার। তারা আমার বাড়ি দল করে রেখেছে। ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে।’’ রবিবার রাতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগকারিণীকে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮ জনকে গ্রেফতার করেছে নারকেল ডাঙা থানার পুলিশ। ধৃতদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।

আরও পড়ুন: Purulia News: বাজ পড়ে একই দিনে ৪ মহিলার মৃত্যু পুরুলিয়ায়, প্রাণ হারাল বহু নিরীহ প্রাণী

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget