এক্সপ্লোর

Howrah Accident: চলন্ত বাইককে পিষে দিল লরি! গাড়ি চাকার নিচে ছিটকে মৃত্যু আরোহীর, হাওড়ায় তুমুল চাঞ্চল্য

Accident News Howrah: এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরে ভাঙচুর চালায়

সুনীত হালদার, হাওড়া: মর্মান্তিক মৃত্যু। ভুল-ঠিকের হিসেবের মাঝেই মুহূর্তে যেন সব শেষ। লরির চাকায় পিষে চোখের সামনেই মৃত্যু বাইক আরোহীর। এই ঘটনার পরই হাওড়ায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।  

মাঝ রাস্তায় লরি চাপা পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে। পুলিশ সূত্রে খবর একটি বাইকে চেপে দুই  আরোহী যখন কলকাতা দিকে যাচ্ছিল সেই সময় ব্রেক মারে বাইকের চালক। সেই সময় বাইকের পিছনে বসে থাকা বছর ৫২ ওই আরোহী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর চম্পট দেয় লরি। 

এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাফ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে, বুধবার রাতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল হাওড়ার পাঁচলা রানিহাটি মোড়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু মোটরসাইকেল আরোহী ১ কিশোরের৷ আহত ২ । 

ঘটনার জেরে উত্তেজিত জনতা ভাঙচুর করলো পুলিশের সিগন্যাল অপারেটিং কিয়স্ক৷ দীর্ঘক্ষণ ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ৷ চলে৷ পরে পুলিশের বিশাল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছালে তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে৷ ঘটনার ফলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

কিছুদিন আগে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে লরির বেপরোয়া গতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়েছিল। লরির বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে মোটরবাইক আরোহীকে। আর তার জেরে প্রাণ হারিয়েছিলেন এক  মোটরবাইক আরোহী। 

স্থানীয সূত্রে খবর, লরির সঙ্গে মোটরবাইকের রেষারেষি চলছিল। তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। আর তার পরিণতি হিসাবে লরির সঙ্গে জোর ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরবাইক আরোহীর। পথ দুর্ঘটনার পরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ওই ঘাতক লরিটিকে আটক করা হয়েছিল। চালককে গ্রেফতার করেছিল পুলিশ।                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget