এক্সপ্লোর

I PAC ED Raid: 'ক্যামেরাগুলি দূর হতেই আমি দেখলাম..', I PAC অফিসে ইডির হানা কাণ্ডে কোন নাম্বারের কথা বললেন সেলিম ?

Salim attacks Kolkata Police CM Mamata : IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, কী প্রতিক্রিয়া সেলিমের ?

কলকাতা : কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এদিন সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এলেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুললেন। এবার এই ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম।

আরও পড়ুন, 'IPAC-র জন্য মুখ্যমন্ত্রীর এত মাথাব্যথা কেন, নিশ্চয়ই কোনও রহস্য আছে' ! মন্তব্য অধীরের

তিনি বলেন, দেখলাম গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমরা বার করেছিলাম সঙ্গে সঙ্গে, দেখলাম যে কলকাতা পুলিশের কাজ হচ্ছে , নাম্বার প্লেটকে ঢাকছে। আর মিডিয়াতে দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে সব, ওই ফাইলগুলি লোপাটের চেষ্টা করা হচ্ছে। ..ক্যামেরাগুলি দূর হতেই আমি দেখলাম নাম্বারগুলি। সঙ্গে সঙ্গে নাম্বারের আইডি পাওয়া গেল। এটা হচ্ছে AITC-র ২০২৩ এর ফেব্রুয়ারিতে কেনা গাড়ি। তৃণমূলের যে অফিস, সেখান থেকেই ওটা কসবায় রেজিস্ট্রি করা হয়েছে। তাহলে সেই গাড়িকে কেন পুলিশের গোটা বাহিনী পাহারা দিচ্ছিল ? '

সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। সকাল ১১টা ৫৫ প্রতীক জৈনের আবাসনে আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের আবাসনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। প্রায় ১৮ মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা। এটাই কি ED এবং অমিত শাহর কর্তব্য? জঘন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই আমার হার্ডডিস্ক, দেখুন, এই হল ফোন, হার্ড ডিস্ক, এই সব সংগ্রহ করছিল। তারা (ED) ইতিমধ্যেই সেক্টর ফাইভে আমার IT অফিসে আক্রমণ চালিয়েছে। আমি সেখানেও যাচ্ছি। '

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, I PAC কি পার্টি অফিস নাকি? I PAC একটা কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনও লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন। ' এরপরই সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে এই ছবি।

সেরা শিরোনাম

Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget