এক্সপ্লোর

CAA: ২০২৪ ভোটের আগে সিএএ কার্যকর না হলে বিজেপির হয়ে ভোট চাইতে পারব না: অসীম সরকার

CAA Bill: গত মাসে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury)।

নদিয়া: ''আমার বিশ্বাস ২০২৪-এর ভোটের আগেই সিএএ কার্যকর হবে, সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুদের মনের ক্ষোভ আটকে রাখা যাবে না, ২০২৪-এর আগে সিএএ কার্যকর না হলে বিজেপির ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে, লিখিত আকারে অমিত শাহকে জানিয়েছি, আমি বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারব না''। সিএএ ইস্যুতে এবার বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

কী বললেন অসীম সরকার?

তিনি এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, ''সিএএ করা হয়েছিল ২০১৯ সালে। এটা ২০২২ সাল। বিজেপি ছাড়া সিএএ-র সমর্থন কেউ করেনি। সব দলই বিরোধ করেছে এই সিএএর। সময়টা কিন্তু অনেকটা। আগামী ভােট ২০২৪ সালে। অর্থাৎ ততদিনে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাবে। এই পরিস্থিতিতে তার আগে সিএএ কার্যকর না হলে খুবই সমস্যা হবে। আমি শুধু একাই নয়। বিজেপির হয়ে তখন কেউই উদ্বাস্তুদের কাছে ভোট চাইতে যেতে পারবে না। চব্বিশের ভোটের আগে যদি সিএএ কার্যকর না হয়, তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে পশ্চিমবঙ্গে একটা দুর্ভাগ্য।''

পাল্টা প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের

যদিও রাজ্য বিজেপির মুখপত্র শমীক ভট্টাচার্য পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ''উনি একটু নিজের আবেগের থেকে বলে ফেলেছেন। অসীম সরকার যে অঞ্চলের থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জিতে এসেছেন। সেই অঞ্চলের মানুষের কাছে আমরা প্রতিজ্ঞবদ্ধ ছিলাম যে আমরা সিএএ, এনআরসি লাঘু করব। এছাড়া সাম্প্রতিক সময় সেই অঞ্চলে যেভাবে সাধারণ মানুষকে মারধর করা হয়েছে। দোকানপাট চালিয়ে দেওয়া হয়েছে। তার পরও পুলিশ কিছু ব্যবস্থা নেয়নি। তাই ওঁনার আবেগটাও বোঝা দরকার।''

উল্লেখ্য, গত মাসে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সংসদের আসন্ন বাদল অধিবেশনেই সিএএ বাতিলের দাবি তুলেছেন অধীর। চিঠিতে পাকিস্তান থেকে আসা ৮০০ হিন্দুর উল্লেখ করেছেন তিনি। অধীর জানিয়েছেন, ভারতের নাগরিকত্ব না পেয়ে পাকিস্তান ফিরে যেতে হয়েছে ৮০০ হিন্দুকে। সিএএ সম্পূর্ণ অসাংবিধানিক, ত্রুটিযুক্ত, তার জন্যই বিগত দু'ছরে তা কার্যকর সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন অধীর।

আরও পড়ুন: 'চক্রান্ত করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে,' অগ্নিপথ ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

 

সেরা শিরোনাম

Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget