এক্সপ্লোর

IIM Joka Incident: IIM জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের নজরে এবার অভিযুক্তের ইনস্টা প্রোফাইল

IIM Joka Incident Update: ধৃতের মানসিক সমস্যার পুরনো কোনও রেকর্ড রয়েছে ? জোকা কাণ্ডে অভিযুক্ত পরিবারের সদস্যদের ডাকা হয়েছে হরিদেবপুর থানায়

আবির দত্ত, কলকাতা: জোকা IIM-এ ধর্ষণের অভিযোগ, এবার পুলিশের নজরে অভিযুক্তের ইনস্টাগ্রাম প্রোফাইল। অভিযুক্ত পরিবারের সদস্যদের ডাকা হয়েছে হরিদেবপুর থানায়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে ধৃতের মানসিক সমস্যার পুরনো কোনও রেকর্ড রয়েছে কিনা ? এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে তরুণী মনোবিদকে কাউন্সিলিংয়ের কথা বলে, কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত ? জোকা IIM ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্য়েই ১ জন ACP-র নের্তৃত্বে SIT গঠন করা হয়েছে।

আরও পড়ুন, 'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !

ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। সূত্র মারফত খবর, রাস্তায় লাগানো CC ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গিয়েছে। ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, জানতে চায় পুলিশ।  তরুণী মনোবিদকে কে নিয়ে গিয়েছিলেন, জানার চেষ্টা পুলিশের। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ, সেই রুম সিল করেছে পুলিশ ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞ।ইতিমধ্যেই অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে বলে সূত্র মারফত খবর।

কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে, গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য। এরই মধ্যে, কলকাতায় আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ উঠেছে।২৫ জুনের পর ১১ জুলাই। এবার দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান,জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে ধর্ষণের অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পরমানন্দ মহাবীর তোপ্পাঁওয়ার। বছর ২৬-এর যুবক কর্ণাটকের বালিকোট জেলার বাসিন্দা।
 
পুলিশ সূত্রে দাবি,নির্যাতিতা বয়ানে জানিয়েছেন, তিনি পেশায় মনোবিদ। অভিযুক্তর সঙ্গে তাঁর সোশাল মিডিয়ায় আলাপ হয়।পরিকল্পনা করেই, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শুক্রবার তাঁকে ক্যাম্পাসে ডাকেন অভিযুক্ত পড়ুয়া। বেলা পৌনে ১২টার সময় জোকার IIM-এ যান ওই তরুণী।পুলিশ সূত্রে দাবি,নির্যাতিতার আরও অভিযোগ, তাঁকে ক্যাম্পাসের লেক ভিউ হস্টেলে নিজের ১৫১ নম্বর রুমে নিয়ে যান ওই ছাত্র। দুপুরে তরুণীকে পিৎজা ও জল খেতে দেওয়া হয়। তা খেয়েই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী। নির্যাতনে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চলে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর,বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, রাত ৮টা ৩৫-এ জ্ঞান ফিরলে দেখতে পান তিনি অভিযুক্তের হস্টেলের ঘরেই পড়ে আছেন। অর্থাৎ প্রায় সাড়ে ৮ ঘণ্টা নির্যাতিতা অভিযুক্তর হস্টেল রুমেই ছিলেন। এই ঘটনায় নির্যাতিতা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।এরপরই গ্রেফতার করা হয় ছাত্রকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget