এক্সপ্লোর

Paschim Bardhaman: আইপিএলের আবহে আজাদের আজব কীর্তি, এ কী করলেন তৃণমূল সাংসদ!

Kirti Azad: দুর্গাপুরের ৫নং ওয়ার্ডের কাশীরাম মাঠে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন কীর্তি আজাদ।

মনোজ বন্দোপাধ্যায়, কলকাতা: শুরু হতে চলেছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। আর এই আবহেই এক আজব কীর্তি করলেন তৃণমূল সাংসদ। চোখে কাপড় বেঁধে খেললেন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের 'টি-টোয়েন্টি'। সাংসদ কীর্তি আজাদের (Kirti Azad) কীর্তিতে হতবাক সবাই।

শনিবার, ২২ মার্চ সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। দেশ জুড়ে শুরু হয়েছে বিরাট উচ্ছ্বাস। সেই দিনই দুর্গাপুরের ৫নং ওয়ার্ডের কাশীরাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 'টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা'। শনিবার সাত সকালেই খেলার উদ্বোধন করতে পৌঁছালেন সাংসদ তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ।

চোখে কাপড় বেঁধে কপিল দেবের বিশ্বজয়ী দলের সদস্য মাঠে নেমে পড়েন। দৃষ্টিহীনদের সঙ্গে ক্রিকেট খেলেই তিনি টুর্নামেন্টটির উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল সাংসদের পাশপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। 

এই বিষয়ে কথা বলতে গিয়ে সাংসদ কীর্তি আজাদ বলেন, 'এ এক অনন্য অভিজ্ঞতা। আজকে যা শিখলাম,  তা জীবনে কোনওদিন শিখিনি। চোখে দেখতে না পেলেও, ওদের কিন্তু মনের জোর অনেক। প্রতিবন্ধকতা পিছনে ফেলে ওরাও ক্রিকেট খেলছে, জীবনে এগিয়ে যাচ্ছে। ওরাও লড়াই করে বাঁচতে জানে। ওদের মধ্যে বাড়তি উৎসাহ রয়েছে। আমি ওদের সঙ্গে এই খেলায় অংশ নিতে পেরে আজ নিজেকে গর্বিত মনে করছি। আমরা প্রত্যেক মুহূর্তে ওদের পাশে দাঁড়াবো।'

প্রায় একই সুরে এই বিশেষ টুর্নামেন্টের উদ্যোক্তারা বলেন, 'আমরাও দৃষ্টিহীনদের জন্য বরাবরই বিশেষ কিছু করতে চাই। আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ। ওঁ আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা নিজেদের গর্বিত মনে করছি।' 

প্রসঙ্গত, আজই আবার শহরে শুরু হচ্ছে আইপিএলের মহারণ। মহা টুর্নামেন্ট শুরুর আগে কে হট ফেভারিট? কার দল বেশি শক্তিশালী? এই প্রশ্নই করা হয় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জবাবে আইপিএলের লড়াই যে কতটা কঠিন এবং দীর্ঘ, সেই কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন কেকেআর অধিনায়ক বলেন, 'এত আগে তো কিছু বলা যায় না। টুর্নামেন্টে বহুদিন ধরে চলবে এবং দলগুলির মধ্যে টক্করও একেবারে সেয়ানে সেয়ানে হয়। সব দলগুলির ভারসাম্যই বেশ ভাল। কলকাতা নাইট রাইডার্সের দলটি অত্যন্ত শক্তিশালী। তবে বারংবার বলছি এত আগে থেকে কিছু বলা যায় না। এটা অনেক বড় টুর্নামেন্ট।'

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget