এক্সপ্লোর

Jagdeep Dhankhar Update: জট কাটল ম্যারাথন বৈঠকে, বকেয়া দুই বিলে সই করতে রাজি রাজ্যপাল

Jagdeep Dhankhar Update: বাজেট পেশের পর ১৯ দিন কেটে গেলেও অর্থ বিলে সই করেননি রাজ্যপাল! এ দিকে ৩১ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার চলতি আর্থিক বছর শেষ হচ্ছে।পয়লা এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থ বর্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাজভবনে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের সঙ্গে রাজ্যপালের (Jagdeep Dhankhar) সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক।অবশেষে পশ্চিমবঙ্গ অর্থ বিল বা রাজ্য বাজেট-সহ একাধিক বিলে রাজ্যপালের অনুমোদন নিয়ে জটিলতা কাটল।আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া দুই বিলে (WB Appropriation Bill, WB Finance Bill 2022) রাজ্যপালের অনুমোদন মিলবে বলে রাজভবন সূত্রে খবর।

আইনশৃঙ্খলা থেকে প্রশাসন, শিক্ষা থেকে সফর, বারবার তৃণমূল সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি রাজ্য বাজেট ঘিরেও রাজভবন আর নবান্নের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। ১১ মার্চ বিধানসভায় বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট আসলে এক ধরনের অর্থ বিল। কোনও আর্থিক বছরে সরকার কোন খাতে কত টাকা খরচের প্রস্তাব দিয়েছে, মূলত তারই রূপরেখা দেওয়া হয় বাজেটে। এই অর্থ বিলে রাজ্যপালের সইয়ের পরই তা আইনে পরিণত হয়।

কিন্তু তৃণমূল সূত্রে দাবি,  বাজেট পেশের পর ১৯ দিন কেটে গেলেও অর্থ বিলে সই করেননি রাজ্যপাল! এ দিকে ৩১ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার চলতি আর্থিক বছর শেষ হচ্ছে।পয়লা এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থ বর্ষ। তার আগে রাজ্যপাল যদি অর্থবিল অর্থাৎ বাজেটে সই না করেন, তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে।

আরও পড়ুন: Mamata On Rampurhat : 'রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র' , প্রশ্ন তুলে তোপ মমতার

এই আবহে এদিনই রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে ডেকে পাঠান রাজ্যপাল। সেই মতো বুধবার বিকেলে রাজভবনে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থ!উভয়পক্ষের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক হয়। শেষে বৈঠকের ছবি ট্যুইট করে জগদীপ ধনকড় লেখেন,  মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে আলোচনা এবং এক সপ্তাহের মধ্যে বকেয়া সাংবিধানিক সম্মতিগুলি কার্যকর করার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল (২টি) এবং পশ্চিমবঙ্গ অর্থ বিলে (রাজ্য বাজেট) সাংবিধানিক সম্মতি দেওয়া হয়েছে।

তবে দীর্ঘ এই গড়িমসি নিয়ে সম্প্রতিই রাজ্যপালকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, “উনি তো লাটসাহেব। সবকিছুতেই বাধা দেওয়া..হাতে এখনও ২ দিন আছে দেখা যাক।” যদিও শেষমেশ অর্থ বিলে রাজ্যপালের সম্মতি মেলায় আরও একবার সাংবিধানক সঙ্কট এড়ানো গেল বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget