এক্সপ্লোর

Jalpaiguri: দাদাগিরিতে বন্ধ কারখানা! কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা

TMC: ৩০ অগাস্ট থেকে সম্পূর্ণ বন্ধ উৎপাদন। এই পরিস্থিতিতে আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ।

সনৎ ঝা ও রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: স্থানীয় তৃণমূল নেতার দাপট! এতটাই দাপট যে তাঁর দাদাগিরিতে বন্ধ হওয়ার মুখে পিচবোর্ডের কারখানা তৈরির কারখানা। ঘটনাস্থল জলপাইগুড়ি (Jalpaiguri)। ওই তৃণমূল নেতা নাকি ওই কারখানায় শ্রমিক সরবরাহ করে কাটমানি নিতেন। দাবি মতো কাটমানি দিতে না চাওয়ায় কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। 

মাত্র ৭ মাসের পুরনো কারখানা। তৃণমূল (TMC) নেতার দাদাগিরির জেরে সেখানেই বন্ধ হয়ে গেল উৎপাদন। এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বলরামে। কেশরী পেপার বোর্ড নামে পিচবোর্ডের বাক্স তৈরির ওই কারখানায় তৈরি হয়েছে অচলাবস্থা। চলতি বছরের জানুয়ারি মাসে জলপাইগুড়িতে এই কারখানা খোলেন অসমের এক ব্যক্তি।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ভিনরাজ্য থেকে আসায়, ঠিকা শ্রমিক সরবরাহের জন্য তারা প্রথমে স্থানীয় তৃণমূল নেতা হালিম প্রধানের দ্বারস্থ হয়। অভিযোগ, প্রথমে শ্রমিক পিছু ৭ হাজার টাকা নিতেন ওই শাসক-নেতা। তিনমাস পরেই তিনি শ্রমিকপিছু ১২ হাজার টাকা দাবি করেন। দাবি মতো টাকা দিতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। তারা ঠিকা শ্রমিকদের পে-রোলে অন্তর্ভুক্ত করে। অভিযোগ, এরপরই অত্যাচার বাড়ে স্থানীয় তৃণমূল নেতা হালিম প্রধানের। শ্রমিকদের হুমকি দেওয়া শুরু হয়। তৃণমূল নেতাদের চাপে সম্প্রতি দুই শ্রমিককে নিয়োগ করে কারখানা কর্তৃপক্ষ।

অভিযোগ, গত ২৯ অগাস্ট কারখানার মেশিন অপারেটরকে নিগ্রহ করেন সদ্য নিযুক্ত এক শ্রমিক। তা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি, অভিযুক্ত শ্রমিককে বহিষ্কার করা হয়। ওই কারখানা কেশরী পেপার বোর্ডের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ওই মেশিন অপারেটর কীভাবে কাজ করতে হবে তা নিয়ে বলছিলেন, সেই নিয়ে ঝামেলা শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এরপর তৃণমূল নেতার হুমকিতে ভয় পেয়ে কাজে আসা বন্ধ করে দেন শ্রমিকরা। ৩০ অগাস্ট থেকে সম্পূর্ণ বন্ধ উৎপাদন। এই পরিস্থিতিতে আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ। 

এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী সংগঠনের মধ্যে। নর্থ বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, 'লোকে তো বলে শাসকদলের সঙ্গেই এরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার সঙ্গে মিলছে না। পলিটিক্যাল লিডাররা কী করছেন।' কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি।

আরও পড়ুন: যশের প্রথম 'বলিউডি' গানের ঘোষণা, 'টাইগার ৩' ফিল্মের পোস্টার প্রকাশ, আজকের 'সোশ্যালে সেরা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
West Bengal News Live: বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
Mani Kumar Chetri: ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget