এক্সপ্লোর

Jalpaiguri: চা বাগানে বাইসনের তাণ্ডব, জখম একাধিক

Malbazar News: একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে ধরা গেলেও, অপরটি পালিয়ে গিয়েছে জঙ্গলে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সাতসকালে লোকালয়ে বাইসনের তাণ্ডব। যা ঘিরে প্রবল আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে। দুটি দলছুট বাইসন (Bison) তাণ্ডব চালিয়েছে বলে খবর স্থানীয় সূত্রের। জলপাইগুড়ির মাল (Mal) ব্লকের মীনগ্লাস চা বাগানের (Tea Garden) ঘটনা। 

কীভাবে পাকড়াও:
রবিবার মাল নদী (Mal River) এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে  মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে যায় তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বনদফতরের (Forest Department) কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় বেলা তিনটে নাগাদ একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পারেন বনকর্মীরা। আর একটি বাইসন পালিয়ে গিয়েছে জঙ্গলে (Forest)। তাকে ধরা যায়নি। যে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে সেটিকে লাটাগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা জখম হয়েছিলেন, তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।   

বাইসন সাধারণ শান্ত প্রকৃতির প্রাণী। তবে কখনও আতঙ্কে বা অন্য কোনও কারণে দাপাদাপি শুরু করে এই প্রাণীটি। সেই সময়ে বাইসনের সামনে কেউ এসে পড়লে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বাইসনের স্বাস্থ্যের ক্ষেত্রেও উত্তেজনা ভাল নয়। অনেকসময় প্রবল উত্তেজিত হয়ে গেলে বা প্রবল দৌড়াদৌড়ি করলে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায় বাইসন। তরাই-ডুয়ার্স এলাকায় মাঝেমধ্যেই চা বাগান সংলগ্ন এলাকায় বাইসন ঢুকে পড়তে দেখা যায়। জঙ্গল সংলগ্ন গ্রাম-বসতিতেও ঢুকে পড়ে বাইসন। এর আগে অনেকসময় মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকসময় সহজেই ধরা পড়েছে বাইসন। ডুয়ার্স এলাকায় বারবার প্রাণী-মানুষ সংঘর্ষের ঘটনা দেখা যায়। প্রায়শই চিতাবাঘের হামলা হয় বাগানে, দেখা যায় হাতির দাপটও।     

আরও পড়ুন: 'গোটা বাংলায় বোমার কুটির শিল্প গড়ে উঠেছে', মালদার বিস্ফোরণ নিয়ে আক্রমণ সুকান্তর

সেরা শিরোনাম

West Bengal News Live: মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখিছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখিছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget