এক্সপ্লোর

Jalpaiguri News: রাতে তুমুল ঝগড়া বাড়িতে, লোহার রড, গাছের ডাল দিয়ে মাকে পিটিয়ে খুনে ধৃত ছেলে

Crime News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মা, বাবা এবং ছেলের মধ্যে বচসা বাধে। দীর্ঘ ক্ষণ ধরে চলতে থাকে অশান্তি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মা-বাবার সঙ্গে অশান্তি। রাতদুপুরেই ঝগড়া-বচসা। তার জেরে মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরেই ওই যুবক মাকে খুন করেছে বলে দাবি পাড়া-প্রতিবেশীদের (Jalpaiguri News)। 

জলপাইগুড়িতে মাকে পিটিয়ে মারায়র অভিযোগে ধৃত ছেলে

জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি টিক লাইন এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক তাঁর মাকে খুন করেছেন বলে অভিযোগ। ধৃত যুবককে সাজান ওঁরাও বলে শনাক্ত করা গিয়েছে। বয়স মাত্র ২২ বছর। তাঁর মা সোমারী ওঁরাওয়ের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর (Son Allegedly Kills Mother)। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, লোহার রড এবং গাছের ডাল দিয়ে পিটিয়ে মাকে খুন করেছেন সাজান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: Murshidabad News: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে সন্দেহ, বাড়িতে ডেকে গলার নলি কেটে প্রতিবেশিকে খুনে ধৃত স্বামী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মা, বাবা এবং ছেলের মধ্যে বচসা বাধে। দীর্ঘ ক্ষণ ধরে চলতে থাকে অশান্তি। তাতে ওই রাতেই লোহার রড এবং গাছের ডাল এনে মাকে মারতে থাকেন সাজান। বাবা হেমশঙ্কর ওঁরাো সাজানকে বাধা দিতে এগিয়ে আসেন। চেষ্টা করেন থামানোর। কিন্তু সাজান তাঁকেও মারধর করেন এবং হেমশঙ্করও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ছেলের হাতে মার খেয়ে বাড়িতেই সাজানের মা মারা যান বলে জানা গিয়েছে। 

বচসা থেকেই মারধর, খুনের ঘটনা!

এই  মুহূর্তে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে হেমশঙ্করের। বুধবার সকালে এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। মেটেলি থানায় খবর দেন স্থানীয়রাই। তার পর পুলিশ এসেই দেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় ছেলেকেও। সাজানের মায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মুর্শিদাবাদে স্ত্রীর সামনে প্রতিবেশীকে খুনে অভিযুক্ত স্বামীর

এ দিকে, মুর্শিদাবাদে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল (Murder Allegation) স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad News) শক্তিপুর থানা এলাকার ঘটনা।

স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা গ্রামে।  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget