এক্সপ্লোর

Jhargram: আইবি অফিসার পরিচয়ে চাকরির প্রলোভন, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পুলিশের জালে ধৃত

লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: আই বি অফিসার পরিচয় দিয়ে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানান গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অমিয় কুন্ডু। তঁর বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার বকসী গ্রামে। ওই যুবক ঝাড়গ্রাম শহরের নৃপেণপল্লী এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত। তাঁর বিরুদ্ধে মানসী পড়িয়া অভিযোগ দায়ের করেন ঝাড়গ্রাম থানায়। তিনি জানান যে চাকরি দেওয়ার নাম করে আইবি অফিসার পরিচয় দিয়ে ৭ লক্ষ ৯২ হাজার টাকা নেন ওই ব্যক্তি।         

ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে অমিয় কুণ্ডুকে গ্রেফতার করে। রবিবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে দশ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় আদালতে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অমিয় কুন্ডু জানান তিনি চক্রান্তের শিকার।        

কী জানিয়েছেন অমিয়? 

"আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি প্রাইভেট টিউশন পড়িয়ে এখানে থেকে খাওয়া-দাওয়া করি ।আমি কারওকে আইবি পরিচয় দেইনি। আদালতে প্রমাণ হবে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে।"     

কিছুদিন আগেই বরানগরে ‘ভুয়ো’ সিবিআই অফিসারকে গ্রেফতার করেছিল  পুলিশ। ধৃতের থেকে জাল পরিচয়পত্র, জাল নথি উদ্ধার হয়েছে, দাবি পুলিশের। অন্তত ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। জানা গিয়েছে, বরানগরের এক আইনজীবী দম্পতি বরানগর থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ, ২০১৮ সাল থেকে তাঁদের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তাঁদের ভুয়ো সিবিআইয়ের নিয়োগপত্রও দেয়। কিন্তু নিয়োগে সমস্যা আছে, আইনি জটিলতা আছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে ইত্যাদি নানা অছিলায় তাঁদের নিয়োগ আটকে থাকার কথা বলে।

সেরা শিরোনাম

Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget