এক্সপ্লোর

Jhargram News: দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ঝাড়গ্রামে, গ্রেফতার ২

Jhargram Fire Crackers: পুজোর মরসুমে এমনিতেই চারিদিকে কড়া নজর পুলিশের। তারই মাঝে নিষিদ্ধ শব্দবাজি-সহ দুইজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। 

ঝাড়গ্রাম: দীপাবলির আগে ফের  বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি-সহ পুলিশের ২ (Fire Crackers) । এবার ঝাড়গ্রাম। উল্লেখ্য, পুজোর মরসুমে এমনিতেই চারিদিকে কড়া নজর পুলিশের। তারই মাঝে নিষিদ্ধ শব্দবাজি-সহ দুইজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ (Police)। 

শনিবার ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা লাল ব্রিজের কাছে একটি গাড়িকে দাঁড় করায় । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় চার হাজার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। ওই শব্দবাজি নিয়ে আসার জন্য শেখ সম্রাট ও মুস্তাক খান নামে দুইজনকে পুলিশ প্রথমে আটক করে, তারপরে তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়া এলাকায়। রবিবার ওই দুইজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়, ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত দুইজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

সম্প্রতি একই ঘটনা ঘটে নিউটাউনেও। কালী পুজোর আগে প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। বাজি উদ্ধারের ঘটনায় সেখানেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়। প্রায় ২০০ কেজি বাজিউদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউটাউন থানা এলাকার জ্যোতি নগর এলাকায় একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রি করার জন্য প্রচুর বাজি মজুত করেছে। সেই মত কাল  সন্ধ্যের পর হানা দিয়ে প্রায় দুশো কেজি বাজি উদ্ধার করে। এই বাজি মজুত করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়।  এর পাশাপাশি ১২ তারিখ রাতে যাত্রাগাছি এলাকা থেকে সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেও ৫০ কেজি বাজি উদ্ধার হয়।

আরও পড়ুন, সকালে সোনা রোদ, আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?

অপরদিকে, সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget