এক্সপ্লোর

Jhargram : "এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে", ঝাড়গ্রামে পোস্টার ঘিরে আতঙ্ক

Jhargram : গত কয়েকদিন ঝাড়গ্রামের বিভিন্ন অংশে দেখা গিয়েছে মাও পোস্টার।

ঝাড়গ্রাম : জঙ্গলমহলে (Junglemahal) ফের মাও-আতঙ্ক। এবার তৃণমূল নেতাদের (TMC Leaders) হুঁশিয়ারি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার হল। ঝাড়গ্রাম শহর (Jhargram Town) সংলগ্ন মানিকপাড়া এলাকায় মিলল পোস্টার। তাতে লেখা রয়েছে, "এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারগুলি তুলে নিয়ে গিয়েছে পুলিশ। গত কয়েকদিন ঝাড়গ্রামের বিভিন্ন অংশে দেখা গিয়েছে মাও পোস্টার।

এদিকে আজই ঝাড়গ্রামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাঁকে ভর্তি করা হয়েছে মোহনপুর গ্রামীণ হাসপাতালে। গোপীবল্লভপুর থেকে লোধাশুলি যাওয়ার পথে জাতীয় সড়কে গুলি চলে। গুলিবিদ্ধের কাছ থেকে বাইক ও টাকা-পয়সা ছিনতাই করে দুষ্কৃতীরা। তবে, এই গুলিচালনার সঙ্গে মাও যোগ নেই বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

আরও পড়ুন ; গড়বেতায় মাওবাদীদের নাম লেখা পোস্টার! পিছনে কারা? খুঁজছে পুলিশ

গত বৃহস্পতিবার সকালেও গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদীদের নাম লেখা পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়।

কী দাবিতে পোস্টার ছিল ?

আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয় ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার জানান, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। 

জারি হাই অ্যালার্ট:

মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবারই সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, চলছে নাকা তল্লাশি। এরই মধ্যে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।

জঙ্গলমহলে ফের মাওবাদী?

এর আগে একাধিকবার জঙ্গলমহলের নানা জায়গায় মাঝেমধ্যেই মাওবাদী পোস্টার পাওয়া যায়। এই মাসেই বাঁকুড়ার বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো ছিল পোস্টার। দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে সম্প্রতি বাংলা বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। সেই বনধের সমর্থনে বেশ কিছুদিন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget