এক্সপ্লোর

JP Nadda: 'টালির চালে লুকিয়ে কয়লা-গরু পাচারের টাকা', বাংলায় বললেন নাড্ডা, নিশানা কাকে?

BJP West Bengal: চাকরি বিক্রির প্রসঙ্গ তুলেও মমতাকে নিশানা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।

পূর্বস্থলী, বর্ধমান: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বাংলায় পুরোদমে প্রচারে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। এদিন বর্ধমান ও মেদিনীপুরে দলীয় সভা করেছেন জেপি নাড্ডা। প্রথমে পূর্বস্থলীর সভা থেকে বাংলা ভাষায় রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন নাড্ডা। এর আগেও বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলার বলতে শোনা গিয়েছিল নাড্ডাকে। ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে শোনা গেল বাংলায় বক্তব্য। চাকরি বিক্রির প্রসঙ্গ তুলেও মমতাকে নিশানা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।  

কী বললেন নাড্ডা:
এদিন পূর্বস্থলী থেকে নাড্ডা (JP Nadda) বলেন, 'টালির চালে লুকিয়ে কয়লা-গরু পাচারের টাকা।' পূর্বস্থলীর সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতির। সিন্ডিকেট, তোলাবাজি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা নাড্ডার। নাড্ডার ভাষণে উঠে এল কার্টুনকাণ্ডের প্রসঙ্গও।     

খুঁজে দেখুন, টালির চালে টাকা লুকিয়ে রাখা আছে। গরু পাচার, কয়লা পাচার নিয়ে এভাবেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন জে পি নাড্ডা। সেই সঙ্গে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়েও রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব এসেছে তৃণমূলের দিক থেকেও।

নাড্ডার আক্রমণ:
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, 'কয়লা পাচার, গরু পাচার, কোষাগার ফাঁকা। খুঁজে দেখুন, টালির চালে লুকিয়ে টাকা।' বাংলায় তোলাবাজি শেষ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাড্ডা বলেন, 'শেষ হবে, শেষ হবে, কাটমানির খেলা শেষ হবে। তোলাবাজির খেলা শেষ হবে, শেষ হবে, সিন্ডিকেটের খেলা শেষ হবে, টিএমসি-র খেলা শেষ হবে। দিদি আপনার খেলা শেষ হবে, মা-মাটি-মানুষের মিথ্যা সরকার, আর নেই দরকার। চাকরি বিক্রি কোটি কোটি লুঠ করেছে, হাওয়াই চটি।'

আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে ঘর গোছানো শুরু করেছে বিজেপি। পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে জনসম্পর্ক যাত্রা করেছে বিজেপি। আর ২টি সভা থেকেই আগাগোড়া তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন জেপি নাড্ডা। তৃণমূলের বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ। গত বিধানসভা নির্বাচনেও কয়লা পাচার, গরু পাচার, কাটমানির অভিযোগকে প্রচারে অন্যতম হাতিয়ার করেছিল বিজেপি। এবার তার সঙ্গেই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়ে পঞ্চায়েত ভোটে প্রচারের মূল সুর বেঁধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুন: কোচবিহারের আদালতে গ্রেনেড! কীভাবে? কোথা থেকে এল?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget