এক্সপ্লোর

Jadavpur University: BJP-র অধ্যাপক সংগঠনের নেতা, যাদবপুরের নয়া উপাচার্য বুদ্ধদেব, রাজভবনের সিদ্ধান্তে প্রশ্ন

JU Student Death: ওয়েবকুপার ট্রেজারার ছিলেন বুদ্ধদেববাবু। বিজেপি-র অধ্যাপক সংগঠনের নেতা তিনি।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুতে ইঠে আসছে ব়্য়াগিংয়ের তত্ত্ব। সেই নিয়ে গোটা রাজ্য যখন উত্তাল, গাফিলতির অভিযোগে যখন জেরবার কর্তৃপক্ষ, সেই আবহে নয়া উপাচার্য নিযুক্ত হলেন (JU Student Death)। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে (Buddhadeb Sau) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করল রাজভবন। শনিবার রাতে সেই খবর আসা মাত্রই নতুন করে তরজা শুরু হয়েছে। বুদ্ধদেববাবুর রাজনৈতিক অবস্থানকে সামনে রেখে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়েরই একাংশ। (Jadavpur University)

রাজভবনের তরফে বুদ্ধদেববাবুকে নিয়োগ করায় প্রশ্ন উঠছে এখন থেকেই

শনিবার রাতে রাজভবনের তরফে বুদ্ধদেববাবুকে নিয়োগের কথা জানানো হয়। বিষয়টি জানাজানি হতেই রাজভবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অধ্যাপক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের একাংশের অভিযোগ, ওয়েবকুপার ট্রেজারার ছিলেন বুদ্ধদেববাবু। বিজেপি-র অধ্যাপক সংগঠনের নেতা তিনি। রাজভবনের তরফে তাঁকে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খোলেন বুদ্ধদেববাবু। তিনি বলেন, "সত্য-মিথ্য়ের বিচারে যাব না, এগুলো খারাপ কথা। ওঁরা তো মানুষ হিসেবে দেখতেই চাইছেন না আমাকে! এটা নিয়ে কেন প্রশ্ন থাকবে, বুঝতে পারছি না। প্রত্যেকেই তো কোনও না দল করেন, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ SUCI. হঠাৎ এগুলো কেন মাথায় ঘুরছে জানি না।"

আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি, নয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গণিতের অধ্যাপককে দায়িত্ব

প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। অশান্তির আবহ বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। সেই আবহে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন বুদ্ধদেববাবু। রবিবার তিনি কাজে যোগ দেবেন, না সোমবার, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজভবনের তরফে শুধু তাঁর নিযুক্তির কথা জানানো হয়েছে। ফোনে তাতে সম্মতি জানিয়েছেন বুদ্ধদেব বাবু। 

ফ্যাকাল্টি, শিক্ষাকর্মী, পড়ুয়া, সকলের সঙ্গে আলোচনায় বসতে চান নয়া উপাচার্য

তবে এবিপি আনন্দে বুদ্ধদেববাবু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যে সঙ্কট চলছে, তা অস্বীকার করার জায়গা নেই। ফ্যাকাল্টি, শিক্ষাকর্মী, পড়ুয়া, সকলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। অ্যান্টি ব়্যাগিং কমিটির সঙ্গেও করবেন আলোচনা। সকলের মতামত নিয়েই সমাধানসূত্র বের করার চেষ্টা করবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষাকেন্দ্র, তাই শিক্ষার পরিবেশটা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়ছেন তিনি। নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget