এক্সপ্লোর

Abhijit Ganguly Update: WBCS অফিসার থেকে বিচারপতি, এবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijt Ganguly Resign: এবার বিচারপতি হিসেবে ইস্তফা দিয়ে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

কলকাতা: কেরিয়ার শুরু করেছিলেন WBCS অফিসার হিসেবে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপোস করবেন না বলে, সেই চাকরি ছেড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। তারপর আইনজীবী হিসেবে প্র্য়াকটিস শুরু এবং শেষে বিচারপতির কাজে যোগদান। তাঁর একের পর এক নির্দেশ সবাইকে নাড়িয়ে দিয়েছে। এবার অবসরের আগে বিচারপতি পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে ফের চমক দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।

নিয়োগ দুর্নীতি দমনের লক্ষ্য: গত কয়েক বছর ধরে দুর্নীতি দমনের লক্ষ্য়ে যিনি অবিচল, তাঁর নাম অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এতদিন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবার সেই পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। চাকরির দাবিতে যাঁরা বছরের পর বছর আন্দোলন চালাচ্ছেন, তাঁদের কারও কাছে তিনি মসিহা। যিনি মন্ত্রীকে সময় বেঁধে সিবিআইয়ের কাছে পাঠাতে পারেন। যিনি মন্ত্রীর অযোগ্য় মেয়ের চাকরি কেড়ে যোগ্য় প্রার্থীকে দিতে পারেন। যিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) এবং কুন্তল ঘোষকে CBI, ED-র দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিতে পারেন।

কীভাবে শুরু?

আইনের জগতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ইনিংস শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। প্রায় ১০ বছর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন। যে SSC-র মামলায় বিচারপতি হিসেবে ঐতিহাসিক সব নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন সেই SSC-র আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও লড়েছিলেন আইনজীবী হিসেবে। ২০১৮ সালের ২ মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০-র ৩০ জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন।

ফিরে দেখা কেরিয়ার: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পড়াশোনা মিত্র ইনস্টিটিউশনে। পড়াশোনা শেষে WBCS অফিসার হিসেবে পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপস করবেন না বলেই সেই চাকরি ছেড়ে দেন। তারপর আইনজীবী হিসেবে প্র্য়াকটিস এবং শেষমেশ বিচারপতি হিসেবে কেরিয়ার শুরু। এবার সেই পথ ছেড়ে রাজনীতির দিকে পা বাড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতি পদে ইস্তফা দিয়ে  রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর বড়সড় কোনও অঘটনা ঘটলে, সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন। সূত্রের খবর, মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বিজেপির টিকিটেও তিনি লড়বেন বলে সূত্রের খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhijit Ganguly Update: কোন দলে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দাঁড়াবেন লোকসভা ভোটে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget