এক্সপ্লোর

Abhijit Sarkar: অভিজিৎ খুনের মামলার চার্জশিটে নাম রয়েছে পুলিশেরও ! 'এবার আর তোর খুন হবে না, দুর্ঘটনা হবে..'

Kakurganchi BJP Leader Abhijit Sarkar Murder Case: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে কী রয়েছে লেখা ?

প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে, তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের পাশাপাশি নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, বিষয়টি ধামা-চাপা দেওয়া, তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন, 'ভাত খাচ্ছিলাম, উঁকি দিয়ে দেখি..', কসবাকাণ্ডের পর বিস্ফোরক সাক্ষাৎকার নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলের

 বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, এবং তৃণমূলের ২ কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে ২ পুলিশ অফিসার ও ১ পুলিশ কর্মীর! চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন,তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার বিষয়টি ধামা-চাপা দেওয়া, ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 
 
মৃত বিজেপি কর্মীর দাদা   বিশ্বজিত্‍ সরকার বলেন, নারকেলডাঙা থানার পুলিশ এবং এই MLA, কাউন্সিলররা মিলিতভাবে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা মিলে, এতবড় সন্ত্রাস এখানে করেছিল।যেমন বলে গেছিল, ২ তারিখে যমদুয়ার পার হয়ে যাবে, সত্য়িই আমার ভাইকে যমদুয়ার পার করিয়েই দিল। তারা যে বলেছিল, আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা ২ তারিখে করল। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের।
 
কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে CBI. সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন SI রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন। 

নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, শুভজিৎ সেনের নির্দেশে, কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন,কাউকে ছাড়া হবে না। আগেও বলেছি। তখন সবাই মিলে করেছে। এখন সবাইকে টানবে। মিশন বাংলা শুরু। বিজেপি কর্মীদের যারা খুন করেছে ১ জনকেও ছাড়ব না। তৃণমূল কংগ্রেস  মুখপাত্র   সমীর চক্রবর্তী বলেন,  ভোট আসছে, তাই সবার নাম এখন চার্জশিটে তুলছে। 

এদিকে, এরইমধ্য়ে মারাত্মক অভিযোগ করছেন নিহত অভিজিৎ সরকারের দাদা। মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিত্‍ সরকার বলেন, চার্জশিটের ২ দিন আগে এসেছিল। আমি থানায় ফোন করে বলেওছিলাম। পরেশ পালের লোকজনরা এসে বলে গেছে, এবার আর তোর খুন হবে না, এনার দুর্ঘটনা হবে। কীকরে মরব, সেটা ওরা ঠিক করে রেখে দিয়েছে। আদালতের নির্দেশ, যে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট, প্রত্য়েককে শুক্রবার ব্য়াঙ্কশাল কোর্টে, CBI-এর বিশেষ আদালতে হাজির হতে হবে। যদিও, দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের দাবি, তাঁরা এখনও পর্যন্ত কোনও সমন পাননি। প্রতিক্রিয়ার জন্য় তৃণমূল বিধায়ক পরেশ পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget