এক্সপ্লোর

Weather Update: কালীপুজোর আগে স্বস্তির খবর! রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা?

Weather Alert: যদিও বর্ষা বিদায়ের আগে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা: কালীপুজোর (Kalipujo) আগে বাংলার (West Bengal) জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে বিদায় নেবে বর্ষা, এমনটাই খবর। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। মাঝে মাঝে কোনও কোনও জেলায় এক থেকে দু'পশলা ভারী বৃষ্টিও হতে পারে।        

যদিও বর্ষা বিদায়ের আগে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। উত্তর আন্দামান সাগরে ১৮ অক্টোবর তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ২০ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। 

আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে। ফলে আপাতত কয়েকদিন এমন রোদ-বৃষ্টির খেলা চলবে। ভোরের দিকে কিছু ঠাণ্ডা ভাব থাকলেও, বেলা বাড়লে রোদের দাপটে গরম বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।                       

আরও পড়ুন, নিয়োগ-দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? মানিক ঘনিষ্ঠের প্রশিক্ষণ কেন্দ্রের তালা ভেঙে ইডির তল্লাশি

দক্ষিণবঙ্গেও রবিবার থেকে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। তবে শুকনো আবহাওয়া এখনই নয়। কারণ বাতাসে জলীয় বাষ্প এখনও পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। তাই আগামী আট দিন আপেক্ষিক আর্দ্রতা জনিত প্যাচপ্যাচে পরিস্থিতি বহাল থাকবে। অন্যদিকে, আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই।                                                                               

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget