এক্সপ্লোর

KMC Election Result 2021: প্রার্থিচয়নে গলদ! শহর জুড়ে সবুজ ঝড়, তবু ১০ ওয়ার্ডে হার তৃণমূলের

KMC Election Result 2021: নতুনদের সুযোগ দেওয়ার দাবি উঠছিল তৃণমূলের অন্দরে। বিধানসভা নির্বাচনের পর ঘোষিত ‘এক নেতা, এক পদ’ নীতিতে জোর দিয়ে সেই পথেই হাঁটেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর পুরভোট (Kolkata municipal Election 2021) ঘিরেও প্রত্যাশা ছিল চরমে।  ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে সেই প্রত্যাশা ছাপিয়েই গিয়েছে তৃণমূল (TMC)। কিন্তু কলকাতা জুড়ে সবুজ ঝড়ের দাপটে, ১০ ওয়ার্ডে পরাজয়ের কাঁটা খচখচ করছেই তৃণমূলের অন্দরে। পরাজিত প্রার্থীদের অধিকাংশই নতুন মুখ। অভিজ্ঞদের সেই জায়গায় সুযোগ দিলে বিরোধীরা মাথা তোলার সুযোগই পেতেন না বলে মনে করছেন দলের একাংশ।

মঙ্গলবার কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু বিজেপি-র কাছে তিনটি, বাম-কংগ্রেসের কাছে দু’টি করে এবং নির্দল প্রার্থীদের কাছে তিনটি আসন হাতছাড়া হয়েছে তাদের।  তাই নিয়েই আত্মসমীক্ষা শুরু হয়েছে দলে।

এ বারে পুরভোটের বেশ কিছু দিন আগে থেকেই নতুনদের সুযোগ দেওয়ার দাবি উঠছিল তৃণমূলের অন্দরে। বিধানসভা নির্বাচনের পর ঘোষিত ‘এক নেতা, এক পদ’ নীতিতে জোর দিয়ে সেই পথেই হাঁটেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতা মন্ত্রীদের ছেলেমেয়েদের সুযোগ দেওয়ার পাশাপাশি একঝাঁক নতুন মুখকেও ভোটের ময়দানে সুযোগ করে দেন তিনি।

কিন্তু মঙ্গলবার ভোটের ফলাফল বেরনোর পর দেখা যাচ্ছে, নেতা-মন্ত্রীদের ছেলেমেয়েরা দলকে জয় উপহার দিলেও, নতুন এবং অনভিজ্ঞ প্রার্থীরা তাঁদের কাছে পিছিয়ে রয়েছেন। যেমন ১০৩ নম্বর ওয়ার্ডে সুকুমার দাসকে প্রার্থী করা নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল এলাকায়। গার্হস্থ্য হিংসা-সহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে অভিযুক্ত সুকুমারের নাম ঘোষণা হওয়ার পরই রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তার পরেও কেন সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: KMC Election Result 2021: মমতায় আস্থা, তৃণমূলে যোগ দিতে চান তিন নির্দল প্রার্থীই

অন্য দিকে ভোটের দিন সকালে যখন একের পর এক জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে, সেই সময় ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আহত অবস্থায় টিভির পর্দায় মীনাদেবীকে দেখা গেলেও, বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি এলাকার সেখানকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিত। উল্টে বিজেপি-র বিরুদ্ধেই আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন তাঁর সমর্থকরা। জনমানসে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, ৪৫ নম্বর ওয়ার্ডে বিজেপি-র সন্তোষ পাঠকের কাছে পরাজিত শক্তিপ্রতাপ সিংহ, ১৩৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের ওয়াসিং আনসারির কাছে পরাজিত রহমত আলম আনসারি,  ৯২ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর মধুছন্দা দেবের কাছে পরাজিত অভিষের মুখোপাধ্যায়, ২১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি-র বিজয় ওঝার কাছে পরাজিত সানোয়ারলাল আগরওয়াল, ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি-র সজল ঘোষের কাছে পরাজিত মৌসুমি রায়, ৪৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী আয়েশা কানিজের কাছে পরাজিত শাগুফতা পরভীন, ১৩৫ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রুবিনা নাজের কাছে পরাজিত আখতারি নিজামি শাহজাদা এবং ১৪১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী পূর্বাশা নস্করের কাছে পরাজিত শিবনাথ গায়েনের চয়ন নিয়ে প্রশ্ন উঠছে। নতুন মুখকে সুযোগ করে দিলেও, তাঁদের জনপ্রতিনিধি হিসেবে তাঁদের তুলে ধরতে দলের তরফে যথেষ্ট তৎপরতাও চোখে পড়েনি বলে অভিযোগ উঠছে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget