এক্সপ্লোর

Kolkata Accident : মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা, রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

Newtown Accident : দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

আবির দত্ত, কলকাতা : রাতের শহরে নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী। গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনা (Accident) ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। 

রাতের শহরে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি নিউটাউনের একাধিক জায়গাতেও একের পর এক জায়গাতে ঘটে চলেছে দুর্ঘটনা। কিছুদিন আগেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল পরিস্থিতি। যার কিছুদিনের মধ্যেই ফের আরও একটি দুর্ঘটনা ঘটেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই। যেখানে গুরুতর আহত হয়েছিলেন এক মহিলা। 

গত শনিবার এজেসি বোস উড়ালপুলে বাইক দুর্ঘটনা ঘটেছিল। দুটি মোটরবাইকের সংঘর্ষে একজন আহত হয়েছিলেন। সকাল সোয়া ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। SSKM-এর দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পাশ দিয়ে যাওয়া বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে আহত হন দ্বিতীয় বাইকের সওয়ারি। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। 

আরও পড়ুন- আমি যদি ক্ষমতায় না আসি,মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে ফিরবেন না, ভাইরাল তৃণমূলেরই বিধায়কের বক্তব্য

গত মঙ্গলবার মা উড়ালপুলে ফের দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক বাইক আরোহী। চিনা মাঞ্জায় আহত হয়েছিলেন এক বাইক আরোহী। বিকেলে SSKM-এর দিক থেকে সল্টলেকের দিকে যাওয়ার সময়, দুর্ঘটনা ঘটে। চিনা মাঞ্জায় ডান চোখে আঘাত পান বজবজের বাসিন্দা, বছর তেইশের ওই তরুণ। বেনিয়াপুকুর থানার পুলিশ ওই বাইক আরোহীকে উদ্ধার করে। তরুণের চোখে ৬টি সেলাই পড়ে। আহত তরুণ জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে চিনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে ফের প্রশ্ন ওঠে।

পাশাপাশি গত বুধবার সাতসকালে শিয়ালদায় বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টা নাগাদ NRS হাসপাতালে সামনে মহিলাকে ধাক্কা মারে বেলঘরিয়া থেকে গলফ গ্রিনগামী ২৩৪ নম্বর রুটের বাস। গুরুতর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। বাসের চালককে আটক করে মুচিপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget