এক্সপ্লোর

Kolkata: 'প্রতিবাদী'র বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, পোষা টিয়ার ডাকে বাঁচল প্রাণ

Kolkata News: ‘আক্রান্ত’ প্রতিবাদী সুজয় মণ্ডলের স্ত্রী বলেন, 'পোষা টিয়া পাখি ডেকে ওঠায় ঘুম ভেঙে যায়।' স্থানীয় বাসিন্দাদেরও দাবি, সুজয় প্রতিবাদ করাতেই তাঁকে আক্রোশের শিকার হতে হয়েছে।

সত্যজিত্‍ বৈদ্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পাড়ার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করার প্রতিবাদীর (protestor) বাড়িতে রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠল পাড়ার যুবকদের বিরুদ্ধে। পোষা টিয়া পাখি ডেকে ওঠায় আগুন লেগেছে বুঝতে পারেন তিনি। কোনওরকমে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসেন জ্বলন্ত ঘর থেকে। ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। ঘটনা আনন্দপুর চৌবাগা এলাকার।

মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় বাড়িতে আগুন দেওয়া হল প্রতিবাদীর

কয়েকদিন আগের ঘটনা। পুলিশের সামনেই বেহালার চড়কতলায় সংঘর্ষে জড়িয়েছিল দুই গোষ্ঠী। লেক গার্ডেন্সে খোদ তৃণমূলের সাংসদের বাড়ির অদূরেও, সিন্ডিকেট নিয়ে গণ্ডগোলে জড়াতে দ্বিধাবোধ করেনি দু’পক্ষ। এবার এরকমই আরও এক বেপরোয়া মনোভাব দেখা গেল শহরের বুকে। 

দাউদাউ করে আগুন জ্বলছে বাড়িতে। আগুনে পুড়ে গেছে বাড়ির একাংশ। থানায় অভিযোগ দায়েরের পরও, বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হল প্রতিবাদীকে। কী এমন অপরাধ তাঁর? তিনি পাড়ার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন। এটাই তাঁর অপরাধ।

ঠিক কী ঘটে?

বৃহস্পতিবারের ঘটনা। এদিন এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে আনন্দপুর থানার চৌবাগা এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার দুপুরে এলাকার দুই বাসিন্দার মধ্যে অশান্তি হয়। সেই সময় জড়ো হন প্রতিবেশীরা। অভিযোগ, আচমকাই বিল্লু ও স্বপনের পরিবার প্রতিবেশী মহিলাদের কটূক্তি করতে শুরু করে। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুজয় মণ্ডল। অভিযোগ, তখন সুজয়কে গালিগালাজ করে মারধর করা হয়। শুধু তাই নয়, মারধর করা হয় পাড়ার এক মহিলাকেও। 

এরপর সুজয় মণ্ডল আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। সুজয়ের দাবি, এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পোষা টিয়া পাখি আগুনের আঁচ পেয়ে ডাকতে শুরু করে। বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন সুজয়। 

আরও পড়ুন: Howrah News: বৈদ্যুতিক টাওয়ারের উপর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, চাঞ্চল্য ডোমজুড়ে
 
‘আক্রান্ত’ প্রতিবাদী সুজয় মণ্ডলের স্ত্রী বলেন, 'পোষা টিয়া পাখি ডেকে ওঠায় ঘুম ভেঙে যায়।' স্থানীয় বাসিন্দাদেরও দাবি, সুজয় প্রতিবাদ করাতেই তাঁকে আক্রোশের শিকার হতে হয়েছে। এক স্থানীয় বাসিন্দার কথায়, 'আমাদের কটূক্তি করা হয়। সুজয়বাবু তার প্রতিবাদ করাতেই ওঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।'

পুলিশ অভিযুক্ত দুই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে। 

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget