এক্সপ্লোর

Kolkata: ব্যাঙ্ক-বেসরকারিকরণের প্রতিবাদ, তিন দিন পথে নেমে বিক্ষোভ ব্যাঙ্ক সংগঠনের

Kolkata News: বুধবারই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে আজ, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় জাঠা করা হবে সংগঠনের তরফে।

রুমা পাল, কলকাতা: ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। বুধবারই সাংবাদিক বৈঠক করা হয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে ( All India Bank Officers' Confederation)। বুধবারই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে আজ, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় জাঠা করা হবে সংগঠনের তরফে। 

'২১-এর বাজেট:
২০২১-এ সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই রাস্তায় নেমেছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠন (AIBOC)। তারই এক অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে  অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের এই আন্দোলন।

কবে কবে বিক্ষোভ: 
বুধবার এক সাংবাদিক বৈঠকে AIBOC-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে জানানো হয়, ১৪, ১৫ ও ১৬ জুলাই রাজ্যের জেলায় জেলায় হবে প্রতিবাদ। 

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, 'জেলায় জেলায় মিছিল নিয়ে যাওয়া হবে। প্রচুর লোকজন আসবেন।'

এর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে। যা নিয়ে এদিন কেন্দ্রে তীব্র সমালোচন করা হয় সংগঠনের তরফে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের অভিযোগ, একদিকে ব্যাংক মার্জ করা হচ্ছে, অন্যদিকে, ছাড় দেওয়া হচ্ছে ঋণ খেলাপিদের। এর জেরে ব্যাঙ্কিং ব্যবস্থা যেন দুর্বল হচ্ছে। তেমনই সাধারণ দরিদ্র নাগরিকরা তাঁদের সুনিশ্চিত সঞ্চয় হারাচ্ছেন বলে অভিযোগ তাঁদের। ব্যাঙ্ক বেসরকারিকরণ হয়ে গেলে ধীরে ধীরে সাধারণ মানুষের আয়ত্ত্বের বাইরে চলে যাবে ব্যাঙ্কির পরিষেবা, এমনটাই অভিযোগ তাঁদের। সৌম্য দত্ত বলেন, 'একদম শেষের দিকে। সংসদ অভিযান হবে। সরকার পাল্টে দেব।'
কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি, AIBOC-র হুঁশিয়ারি, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে।

আরও পড়ুন: রাত ৩টে থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget