এক্সপ্লোর

Dengue Campaigning: জমা জল দেখে মেজাজ হারালেন, নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মেয়র পারিষদের

সমালোচনায় সরব হয়েছে বিজেপি। জমা জল রুখতে, আইনত যা যা ব্যবস্থা নেওয়ার তা তো নেওয়া হবেই, দরকার পড়লে মারধরও খেতে পারে। ক্যামেরার সামনে মন্তব্য মেয়র পারিষদের।

প্রবীর চক্রবর্তী, ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বেহালায় (Behala) নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলের সামনে জমা জল দেখে মেজাজ হারালেন তারক সিংহ (Tarak Singh)। নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারলেন মেয়র পারিষদ। সমালোচনায় সরব হয়েছে বিজেপি (BJP)। জমা জল রুখতে, আইনত যা যা ব্যবস্থা নেওয়ার তা তো নেওয়া হবেই, দরকার পড়লে মারধরও খেতে পারে। ক্যামেরার সামনে মন্তব্য মেয়র পারিষদের।

কী বললেন মেয়র পারিষদ: তারক সিংহ  এদিন বলেন, 'যাকে পাব, তাকেই নোটিস করব। না শুনলে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার নেব। দরকার পড়লে মারধরও খেতে পারে। অন রেকর্ড বলছি। কারও জন্য কারও জীবন যাবে, আর সেটা চুপ দেখব। একবার, দুবার বলব, না শুনলে পাড়ার লোক ধরে ভাল করে ধোলাই করে দেবে'। 

পাড়ার লোকের আগে শুরুটা করলেন খোদ মেয়র পারিষদ। ম্যানহোলের চারপাশে জল জমে আছে কেন? প্রশ্ন তুলে মেজাজ হারালেন তারক সিংহ। নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে কষালেন চড়। বেহালার রায় বাহাদুর রোডে ডেঙ্গি সচেতনতার প্রচারে গিয়ে নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলের সামনে জমা জল।  যা দেখে মেজাজ হারান মেয়র পারিষদ নিকাশি তারক সিং। নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারেন মেয়র পারিষদ। 

ডেঙ্গি সচেতনতার প্রচার: এ দিন ১১৮ ও ১১৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতার প্রচার চালান তারক সিং। বিভিন্ন জায়গায় জমা জল নিয়ে স্থানীয়দের সচেতন করেন মেয়র পারিষদ। তারক সিং জানিয়েছেন, পুরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে অডিও বার্তার মাধ্যমে প্রচার চালানো হবে। 

তারক সিংহ আরও বলেন, 'প্রত্যেকটা ওয়ার্ডে মাইক দিয়ে প্রচার করা হবে। মেয়রের বার্তা থাকবে। মানুষের সমর্থন ছাড়া পৃথিবীর কারও ক্ষমতা নেই ডেঙ্গি-ম্যালেরিয়া আটকাতে পারবে। আপনি যদি বাড়িতে জল জমিয়ে রাখেন, আমাদের লোক যতই কাজ করুক, হবে না'।

কিন্তু মেয়র পারিষদ কেন চড় মারবেন নির্মাণ সংস্থার কর্মীকে? প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে বিজেপি (BJP)। পাশাপাশি, এবার থেকে অ্যাপের মাধ্যমে জমা জল নিয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: Coochbehar : অব্যাহত ভোট-পরবর্তী সন্ত্রাস, দিনহাটার ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget