এক্সপ্লোর

Kolkata News: বাজারে মদের আসর! চাঁদার নামে তোলা আদায়! প্রতিবাদ করতেই বেধড়ক মার

Kolkata Broad Street News:কড়েয়া থানায় বারবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি, এমনটা দাবি ব্যবসায়ীদের।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ব্রড স্ট্রিট সমবায় বাজারেই বহিরাগতদের মদের আসর। এমনকী চাঁদার নামে চলছে তোলা আদায়। এই অভিযোগই উঠেছে। শুধু তাই নয়, বহিরাগতদের মদ্যপানের জায়গা থেকে সরে বসতে বলায় ব্যবসায়ীকে বেধড়ক 'মারধর'ও করা হয়েছে বলে অভিযোগ।                                                                   

কড়েয়া থানায় বারবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি, এমনটা দাবি ব্যবসায়ীদের। এও অভিযোগ করা হয়েছে যে, বাজার চলাকালীন বহিরাগতদের এনে মদের আসর বসানো চলছে। এমনকী, বিভিন্ন অজুহাতে চাঁদা তোলার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগ।                                    

এরপর বহিরাগতদের মদ্যপানের জায়গা থেকে সরে বসতে বলায় ব্যবসায়ীকে বেধড়ক 'মারধর'ও করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, সব জেনেও চুপ কড়েয়া থানার পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।          

কড়েয়া থানা এলাকার ওই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদা তোলার নামে তোলাবাজি চলত। কেউ টাকা দিতে না চাইলে জোর করে টাকা আদায় করা হতো। এ ছাড়াও অভিযোগ রয়েছে চুরিরও।

শেষ খবর পাওয়া অনুযায়ী, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বুধবার সকালে এক সব্জি ব্যবসায়ী দোকান খোলার আগে মদ্যপ যুবককে সামনে থেকে সরে যেতে বলেন। ওই যুবক দোকানের সামনেই সারারাত শুয়েছিলেন বলে খবর। এর পরেই ব্যবসায়ীর উপর চড়াও হন ওই যুবক। অভিযোগ উঠেছে তিনিই সব্জি ব্যবসায়ীকে মারধর করেন। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।                            

এদিকে, নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভ উগরে দেন ট্রাক চালক ও খালাসিরা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিউ আলিপুর থানার ৪ সাব ইন্সপেক্টর সাসপেন্ড। সাসপেন্ডের সিদ্ধান্তর পরেও ক্ষুব্ধ ট্রাকচালকরা। শুধু সাসপেন্ড করলে হবে না, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, দাবি ট্রাকচালকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget