এক্সপ্লোর

Kolkata News: প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা, এখনও অধরা মূল অভিযুক্ত ! কোথায় BJP নেতা রাকেশ সিংহ?

Congress Party Office Attack Rakesh Singh Missing: বিধানভবনে গুন্ডামি, বাড়িতে গিয়েও রাকেশ সিংহের খোঁজ না পাওয়ার দাবি পুলিশ সূত্রে

কলকাতা: বিধানভবনে গুন্ডামি, এখনও অধরা মূল অভিযুক্ত! বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় FIR করা হয়েছে। যদিও প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনায় এখনও অধরা রাকেশ সিংহ বলে খবর।

আরও পড়ুন, SSC-র দাগিদের তালিকায় পানিহাটির TMC বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম ! 'আইন আইনের পথে চলবে..'

'থানার কাছেই হামলা, তাও কেন অধরা বিজেপি নেতা?'পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেস, দিকে দিকে বিক্ষোভ। ৩জন সাগরেদ গ্রেফতার, কোথায় বিজেপি নেতা রাকেশ সিংহ? প্রশ্ন উঠেছে। বাড়িতে গিয়েও রাকেশ সিংহের খোঁজ না পাওয়ার দাবি পুলিশ সূত্রে।মূলত, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ,গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর চলে। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা হয়। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে সেদিন। মূল অভিযোগ ওঠে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ,  সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। সঙ্গে ছিলেন প্রায় জনা তিরিশেক অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধানভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা।  কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদলবলে ভিতরে ঢুকে প্রথমে তাঁদের নেতানেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধানভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিধানভবন থেকে মাত্রা ১০০ মিটার দূরে এন্টালি থানা। অথচ পুলিশ এসেছে খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর।

কংগ্রেস সমর্থক বলেন, ১০০ মিটার দূরে থানা। পুলিশ এসেছে ৪৫ মিনিট পর। রাকেশ সিংকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির দাবিতে ওইদিন বিকেলেই মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,রাহুল গান্ধীকে ভয় পেয়ে লুকিয়ে চোরের মতো এসে হামলা। রাহুল গান্ধীকে ভয় পেয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্রে ভোট চুরি করে জিতেছে, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন। বর্বর দল একটা। এরপরেই রাকেশ সিংয়ের বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ দায়ের করে  কংগ্রেস। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget