এক্সপ্লোর

Dengue Update: কলকাতা ছাড়িয়ে জেলাতেও ডেঙ্গির দাপট, মোকাবিলায় দফায় দফায় বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ

Dengue: ডেঙ্গি পরিস্থিতি গত বছরের মতো যাতে না হয়, তার জন্য সতর্ক করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজকে। বলা হয়েছে, অবহেলা কোনও ভাবে বরদাস্ত করা হবে না।

কলকাতা: কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। গত ১২ দিনে রাজ্য়ে মৃত্যু হয়েছে ৭ জনের। কিন্তু, কোন প্রজাতির ডেঙ্গি (Dengue Update) বঙ্গের ঘরে ঘরে হানা দিচ্ছে, তা নিয়ে অন্ধকারে নাইসেড। এমনই উদ্বেগজনক পরিস্থিতিতে, সরকারি মেডিক্য়াল কলেজগুলির সঙ্গে জোড়া ভার্চুয়াল মিটিং করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তারা। ডেঙ্গি পরিস্থিতি গত বছরের মতো যাতে না হয়, তার জন্য সতর্ক করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজকে। বলা হয়েছে, অবহেলা কোনও ভাবে বরদাস্ত করা হবে না।

মেডিক্য়াল কলেজগুলিতে ফিভার ক্লিনিক: বলা হয়েছে, মেডিক্য়াল কলেজগুলিতে (Medical College) ফিভার ক্লিনিক খুলতে হবে। সম্ভব হলে আউটডোর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে, ডেঙ্গি আক্রান্তদের নিয়মিত শারীরিক পরীক্ষা যাচাই করে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে, স্বাস্থ্য দফতরের তরফে শনিবার থেকে পরিদর্শন শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা, শহরতলির পাশাপাশি যে জায়গাগুলি আগে ডেঙ্গিপ্রবণ ছিল না, যেমন রানাঘাট, দুর্গাপুর, বোলপুর, হাওড়ায় এবার আশ্চর্যজনকভাবে আক্রান্তের সংখ্য়া বাড়ছে। 

সঠিক রোগ নির্ণয়ে খামতি? পাশাপাশি, জরুরি বিভাগে জ্বরে আক্রান্ত রোগী গেলে রেফার করার পাশাপাশি সঠিক রোগ নির্ণয়ের পদক্ষেপ করার ক্ষেত্রেও খামতি থাকছে। বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ফিভার ক্লিনিক এখনও সেভাবে চালু হয়নি। গতবছর ডেঙ্গ 3 প্রজাতির প্রকোপ বেশি দেখা গেছিল। এবার কোন প্রজাতি বেশি প্রভাব ফেলছে, তা জানার জন্য সমীক্ষা শুরু করেছে নাইসেড। স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, দু'দিনের বেশি জ্বর হলে NS1 অ্যালাইজা পরীক্ষা করাতে হবে।  মাথাব্য়থা, RASH দেখা দিলেও পরীক্ষা করতে হবে। 

জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হুগলি জেলা প্রশাসন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ ইউনিট। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও। রাস্তায় জমে আছে বৃষ্টির জল! নর্দমার কালো জল উঠে এসেছে উঠোনে! পুরসভায় ঢুকতে গেলে পা ডোবাতে হবে জমা জলে। স্কুলের সামনে নোংরা জল, তাই বন্ধ স্কুল। এই ছবি, হুগলির ডানকুনি পুরসভার স্টেশন পল্লি, দক্ষিণ সুভাষ পল্লি, তাঁতিপাড়া, উত্তর সুভাষ পল্লি এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। তার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে নানা নর্দমার জল। জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের NIA জেরা, কী কী প্রশ্ন করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের NIA জেরা, কী কী প্রশ্ন করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget