এক্সপ্লোর

Dumdum Murder Update :বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জের? দমদমে মহিলা ‘খুন’, গ্রেফতার প্রেমিক

Kolkata Crime News : বিবাদের সময় ইট দিয়ে আঘাত করে কাকলিকে খুন করেন রাজু। মৃতদেহ যাতে চিনতে না পারা যায়, তার জন্য ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। তাতেও শেষরক্ষা হল না। গ্রেফতার হল অভিযুক্ত।

সমীরণ পাল ও জয়ন্ত পাল, কলকাতা : দমদমে (Dumdum) মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ (Police)। গ্রেফতার মহিলার প্রেমিক রাজু দাস। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে বছর চল্লিশের মহিলাকে খুন করা হয় বলে দাবি পুলিশের। অন্যদিকে, এয়ারপোর্ট থানা এলাকায় একটি বন্ধ ফ্ল্যাটের শৌচালয় থেকেও এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কী কারণে মৃত্যু, তা এখনও পরিষ্কার নয়।

খুনের কিনারা

দমদমে মহিলার দেহ উদ্ধারের ৩ দিনের মাথায় খুনের কিনারা করল পুলিশ। মহিলার পায়ে পরা ছিল কালো সুতো। পুলিশ সূত্রে দাবি, সেই কালো সুতো দেখেই চিহ্নিত হয় দেহ।গ্রেফতার হয় অভিযুক্ত।

গত ৯ নভেম্বর দমদম থানা এলাকার নলতায় খালপাড় থেকে উদ্ধার হয় এক মহিলার পচাগলা দেহ। পুলিশ সূত্রে খবর, খালপাড়ে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেহটি রাখা ছিল। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে দমদম থানার পুলিশ দেহটি উদ্ধার করে। কিন্তু মহিলার পরিচয় সেই সময় জানা যায়নি। পুলিশ আশপাশের এলাকায় খোঁজখবর শুরু করে।

গ্রেফতার অভিযুক্ত

এরপর মহিলা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িওয়ালার খোঁজ পায় পুলিশ। জানা যায়, বছর চল্লিশের ওই মহিলার নাম কাকলি দত্ত। রাজু দাস নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। রাজুর সঙ্গেই তিনি ভাড়া থাকতেন নলতায়। এরপর পুলিশ অভিযুক্তর খোঁজ শুরু করে।

শনিবার বাদরা এলাকা থেকে প্রেমিক রাজু দাসকে গ্রেফতার করে পুলিশ।  পুলিশ সূত্রে দাবি, রাজু পেশায় রাজমিস্ত্রি। বাড়ি বাংলাদেশে। মহিলার শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। ইতিমধ্যে তাঁর স্বামী দমদম থানার সঙ্গে যোগাযোগ করেন। 

কেন খুন ?

পুলিশ সূত্রে দাবি, রাজুর সঙ্গে কাকলির ইদানীং বনিবনা হচ্ছিল না। গত ৪ নভেম্বর বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ইট দিয়ে আঘাত করে কাকলিকে খুন করেন রাজু। মৃতদেহ যাতে চিনতে না পারা যায়, তার জন্য ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। তাতেও শেষরক্ষা হল না। গ্রেফতার হল অভিযুক্ত।

অন্যদিকে, এয়ারপোর্ট থানা এলাকার পূর্ব বিশরপাড়া স্টেশন রোডের একটি ফ্ল্যাট থেকে রবিবার উদ্ধার হয়েছে  তাপস দাস নামে এক ব্যক্তির পচাগলা দেহ। ফ্ল্যাটে একাই থাকতেন ৩৭ বছরের তাপস। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা এয়ারপোর্ট থানায় খবর দেন। পুলিশ এসে শৌচালয় থেকে পচাগলা দেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন- মদ্যপানের সময় বিরক্ত করায় নিজের ৩ বছরের সন্তানকে খুন বাবার ! আনন্দপুরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget