এক্সপ্লোর

Kolkata Metro: সুখবর! ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু মার্চেই

Kolkata Metro: সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে।

কলকাতা: শহরবাসীর জন্য সুখবর। মার্চেই (March) চালু হয়ে যাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা (East-West Metro Service)। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে।

সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হলে তারপরই চলবে মেট্রো। 

সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর পথে একাধিক জটিলতার সৃষ্টি হয়। নিকাশি ও জলের পাইপ লাইনের কারণে মূলত এই জটিলতা তৈরি হয়েছে বলে খবর সূত্রের। ১৬ ফেব্রুয়ারি পুরসভার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক হবে।

গত মাসেই মিলেছে অগ্নি-সুরক্ষা (Fire Protection) সংক্রান্ত ছাড়পত্র। তখন থেকেই জল্পনা চলছিল, যে সেক্টর ফাইভ (Sec V) থেকে শিয়ালদা(Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) সফর কি এখন তবে কেবল সময়ের অপেক্ষা? সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন (Sealdah Station) চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের (Safety Commissioner) সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

আরও পড়ুন: Budge Budge Municipality : বিরোধীহীন বজবজ, ভোটের আগেই পুরসভা তৃণমূলের দখলে

সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভ (Sec V) থেকে ফুলবাগান (Phool Bagan) পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে এখন মেট্রো (Metro) চলছে। সূত্রের খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অব রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) ছাড়পত্রের। তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো। অন্যদিকে, বৌবাজার বাড়ি ভেঙে যাওয়ার পর এখনও সেই অংশের কাজ শেষ করা যায়নি। সেই অংশের কাজ শেষ হলে তবেই শিয়ালদহ থেকে ধর্মতলা পাতাল পথে জুড়ে দেওয়া সম্ভব। আর তার পরেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, সম্পূর্ণ রুটে ট্রেন চালানো সম্ভব হবে। তবে তার জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, এমনই মত নির্মাণকারী আধিকারিকদের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget